সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

আইপিএলের মঞ্চে শচীন টেন্ডুলকারের ছেলে

  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২৩৯ Time View

অবশেষে আইপিএলে অভিষেক হতে চলেছে শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। ভারতের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে পারফর্ম করলেও এবারই প্রথম আইপিএলের মতো বড় কোনো আসরে খেলার সুযোগ পেলেন।সর্বকালের সেরা ব্যাটারের তালিকা করলে প্রথম সারিতে নাম থাকবে শচীনের। সেই শচীনের ছেলেই বাবার মতো পুরোদস্তুর ব্যাটার হতে চাননি কখনো। ছোটবেলা থেকে ব্যাটিংয়ের চেয়েও বোলিংটা পছন্দের ছিল অর্জুন টেন্ডুলকারের। তবে শেষমেশ বাবার মতো করেই এগোনোর সিদ্ধান্ত নিলেন।

শুরুতে বোলিং অলরাউন্ডার হয়ে খেললেও ব্যাটিংয়েই সুনাম কুড়াচ্ছেন অর্জুন। গেল বছর রঞ্জি ট্রফিতে অভিষেক ম্যাচেই পান সেঞ্চুরির দেখা। তাতে বাবার রেকর্ড ভেঙে বেশ আলো কেড়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। এরপর থেকেই গুঞ্জন উঠতে শুরু করে, আইপিএলে সুযোগ পেতে পারেন অর্জুন। অবশেষে সেই ধারণাই সত্যি হলো।
 
২০২১ সালে ২০ লাখ রুপিতে অর্জুন টেন্ডুলকারকে দলে ভিড়িয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু সেই বছর ইনজুরির কারণে দলের সঙ্গে থাকা হয়নি তার। এরপর ২০২২ সালে দলে জায়গা হলেও মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে মাঠে নামা হয়নি অর্জুনের।
 
ইনজুরির কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের মূল একাদশ থেকে ছিটকে গেছেন জাসপ্রীত বুমরাহ। এরপর থেকেই একজন ভারতীয় ফাস্ট বোলার খুঁজছে মুম্বাই ইন্ডিয়ান্স। কয়েকজনকে চেষ্টা করে দেখলেও কেউই নিজেদের জায়গা পাকাপোক্ত করতে পারেনি। আর তাতেই কপাল খুলেছে অর্জুনের।
 
বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও ফিনিশারের ভূমিকা পালন করতে পটু অর্জুন। মুম্বাইয়ের একাদশে সাত কিংবা আট নম্বরে ব্যাটিংয়ে দেখা যেতে পারে তাকে। বল হাতেও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন এই অলরাউন্ডার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category