শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে: ওমর সানী

  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৩১১ Time View

ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ ওমর সানী। চিত্রনায়ক হিসেবে বেশ সফল তিনি। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা।

লাইট-ক্যামেরার দুনিয়া থেকে খানিকটা দূরে আছেন ওমর সানী। ব্যবসা আর পরিবার নিয়েই তার ব্যস্ততা। পর্দার জীবন থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিনেতা বেশ সরব।

ছবি শেয়ার করে স্মৃতিচারণা করেন ওমর সানি। পাশাপাশি বিভিন্ন ইস্যুতেও আওয়াজ তোলেন, নিজের মন্তব্য দেন। সোমবার (২৭ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন ওমর সানি। তাতে হইহই রব ওঠে নেটদুনিয়ায়।

নিজের ছবি পোস্ট করে ওমর সানি লিখেছেন, ‘অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে। প্রায় ৮০ শতাংশ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অফার ছিল আমাদের দুজনের। কিন্তু যাইনি। যখন ফিল করব যাওয়া উচিত তখন দেখা যাবে। আমাদের যাওয়া নিয়ে কিছু যায়-আসে না, কিন্তু তারপরও বলব, অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে।’


অভিনেতার এ পোস্টের কমেন্টস বক্সে তার সঙ্গে সহমত পোষণ করেছেন অনেকে। জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আলিম উল্যাহ লিখেছেন, ‘সব সময়, সব জায়গায়, দেরিতে হলেও টনক নড়ল।’ গীতিকার অনুরূপ আইচ লিখেছেন, ‘হা হা হা…ঈদের আগে কিছু ব্যবসায়ীর কাজ ব্যবসা করা। সেটা বৈধ বা অবৈধ কি না তা ভাবে কয়জন!’
ওমর সানীর অভিষেক হয়েছিল ১৯৯২ সালে। নুর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে। মৌসুমীর বিপরীতে প্রথমবার অভিনয় করেন ১৯৯৪ সালে। দিলীপ বিশ্বাসের ‘দোলা’ সিনেমায় দেখা যায় তাদের। খলনায়ক হিসেবেও সফলতা পেয়েছেন ওমর সানী। ২০০৩ সালে ‘ওরা দালাল’ সিনেমায় দেখা যায় তাকে।১৯৯৬ সালের ২ আগস্ট মৌসুমীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওমর সানী। সানী-মৌসুমী দম্পতির দুই সন্তান, ফারদিন এহসান স্বাধীন ও ফাইজা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category