শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

অল্পতেই বাংলাদেশকে বেঁধে রাখল ভারত

  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৯৩ Time View

অনেক প্রত্যাশা নিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ শুরু করলেও বাস্তবে ঘটেছে ভিন্ন চিত্র। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের নারীরা ব্যাটিংয়ে নেমে ১৫২ রানে অলআউট হয়েছেন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দলের পক্ষে হাল ধরতে ব্যর্থ হয়েছেন প্রায় সকলে।রোববার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। ম্যাচটি মাঠে গড়ানোর আগেই শুরু হয় বৃষ্টি। তবে কিছুক্ষণ পরে বৃষ্টি থামলে খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। টস জিতে ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।ব্যাটিংয়ে নেমে ১৫.১ ওভার পর্যন্ত ২ উইকেটের বিনিময়ে ৪০ রান সংগ্রহ করে বাংলাদেশ। এরপরে আবারও শুরু হয় বৃষ্টি। তাতে খেলা ৫০ ওভার থেকে কমিয়ে ৪৪ ওভারে আনা হয়। তবে শেষ পর্যন্ত ৪৪ ওভার পর্যন্ত ব্যাটিংয়ে থাকতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ৪৩ ওভারে ১৫২ রান তুলতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এছাড়া ৪৫ বলে ২৭ রান করেন ফারজানা হক। এ দিন ওপেনিংয়ে নেমে ব্যর্থ হয়েছেন শারমিন আক্তার। ১৮ বল খেলে তিনি রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। আরেক ওপেনার মুর্শিদা খাতুন ৩০ বলে মাত্র ১৩ রান করে আউট হয়েছেন।

 
এরপরে ফারজানা ও নিগার সুলতানা কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও বেশি দূর যেতে পারেননি তারা। এ জুটি থেকে বাংলাদেশ সংগ্রহ করে ৭৪ বলে ৪৯ রান। দলীয় ৬৩ রানে ফারজানা বিদায় নিলে উইকেটে থিতু হতে পারেননি আর কেউই।
বাংলাদেশের অধিনায়ক ৬৪ বলে ৩ চারের সাহায্যে ৩৯ রান করে আউট হলে উইকেটে আসা-যাওয়ার মিছিল শুরু হয়। শেষ পর্যন্ত ১ ওভার বাকি থাকতে ১৫২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ভারতের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন আমনজোত কৌর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category