শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

অর্থ উপদেষ্টার সাথে ডিএসই ও ডিবিএ‍‍’র প্রতিনিধি দলের সাক্ষাৎ

  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর চেয়ারম‍্যান মমিনুল ইসলাম এবং ডিবিএ-র প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে ডিএসই এবং ডিবিএ-র আট সদস‍্যের একটি প্রতিনিধিদল অর্থউপদেষ্টার সাথে তাঁর অফিসে সৌজন‍্য সাক্ষাৎ করেন।

এসময় পুঁজিবাজারের সংস্কারে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং নীতিসহায়তার জন‍্য  উপদেষ্টাকে ধন্যবাদ জানান প্রতিনিধিদল। বাজার উন্নয়নে প্রধান অন্তরায়সমূহ এবং সেগুলোর প্রতিকারে কিছু প্রস্তাবনা পেশ করেন তারা।

এছাড়া বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহায়তা, নেগেটিভ ইক্যুইটির সমাধান, সরকারি ও বহুজাতিক কোম্পানিগুলোর বাজারে তালিকাভুক্তকরণ এবং করনীতিতে কিছু পরিবর্তনের ব্যাপারে সুপারিশ করা হয়।  উপদেষ্টা প্রস্তাবনাগুলো ইতিবাচক বিবেচনায় নেয়ার ব্যাপারে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন এবং পুঁজিবাজারের উন্নয়নে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনসহ সকল অংশীজনের সাথে সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ দেন।

প্রতিনিধিদল উপদেষ্টাকে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক গৃহীত বিভিন্ন সংস্কার উদ্যোগে ডিএসই এবং ডিবিএ-র পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং আশাবাদ ব‍্যক্ত করেন যে নতুন বছরে সংস্কার কার্যক্রমগুলো দৃশ্যমান হওয়া শুরু হলে পুঁজিবাজারে ইতিবাচক ধারা ফিরে আসবে।

প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ডিএসই পরিচালনা পর্ষদের সদস্য মো. শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, মিনহাজ মান্নান ইমন, রিচার্ড ডি রোজারিও, ডিবিএ‍‍`র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন এবং ভাইস প্রেসিডেন্ট ওমর হায়দার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category