শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

অরিন্দম শীলের ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে মোশাররফ করিম

  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৬ Time View

বাংলা সাহিত্য নির্ভর করে আজকাল হর হামেশাই পরিচালকেরা ছবি তৈরি করেন। যেই ছবি দর্শক মহলে সাড়াও ফেলে। আর এবার সে রেশ লাগল ওয়েব সিরিজেও। আর বাংলা সাহিত্যকে ভর করে নতুন এ সিরিজ আনতে চলেছেন পরিচালক অরিন্দম শীল।বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের ‘আদর্শ হিন্দু হোটেল’ নিয়ে এবার তৈরি হচ্ছে ওয়েব সিরিজ। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মোশাররফ করিমকে। সঙ্গে থাকবেন অনন্য চট্টোপাধ্যায়ও।

বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের গল্পে ভর করেই এবারের পিরিয়ড এই ড্রামা সাজিয়েছেন পরিচালক অরিন্দম শীল। ‘আদর্শ হিন্দু হোটেল’ নিয়ে আগেও ছবি হয়েছে। কিন্তু এবারের অরিন্দমের ছবির গোটাটাই বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের কাহিনি নির্ভর।

এই সিরিজে মোশাররফ করিমকে দেখা যাবে হাজারি ঠাকুরের চরিত্রে। এর আগে টালিউডে কাজ করেছেন মোশাররফ করিম। তবে অরিন্দম শীলের সঙ্গে প্রথমবার কাজ করতে চলেছেন অভিনেতা।
 
ছবির চিত্রনাট্য লেখার সময় থেকেই হাজারি ঠাকুরের চরিত্রে মোশাররফ করিমকে ভেবেছিলেন অরিন্দম শীল। তারপর পরিচালকের এক ফোনেই রাজি হয়ে যান জনপ্রিয় অভিনেতা মোশাররফ।
 
পিরিয়ড এই সিরিজের শ্যুটিং এর জন্য বিশেষ গুরুত্ব দেয়া হবে লোকেশন এবং কস্টিউমে। কোনোভাবেই যাতে গল্পের গুণগত মান নষ্ট না হয় সেদিকে বেশ কড়া নজর অরিন্দম শীলের। মোশাররফ করিম ছাড়া এই সিরিজের অন্যান্য চরিত্রে দেখা যাবে উষসী রায়, সামিউল আলম, শুভ্রজিৎ দত্ত, লোকনাথ দে সহ আরও অনেককে।
 
ক্যামেলিয়া প্রোডাকশনস প্রযোজিত এই সিরিজের শ্যুটিং শুরু হবে ডিসেম্বর-জানুয়ারী নাগাদ। সর্বশেষ তথ্য বলছে, ক্যামেলিয়া প্রোডাকশনস হাউজের নিজস্ব ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পাবে নতুন ওয়েব সিরিজ ‘আদর্শ হিন্দু হোটেল’।
 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category