শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

অরিজিতের হোটেলে খাবার মেলে ৩০ টাকায়

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৮৯ Time View

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতেও জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের হোটেলে খাবার পাওয়া যায় মাত্র ৩০ টাকায়। এ ছাড়া এ হোটেলে শিক্ষার্থীদের জন্যও রয়েছে বিশেষ ছাড়।অরিজিৎ সিং বছরের বেশিভাগ সময় কাটান ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাড়িতে। দুই ছেলে, স্ত্রী কোয়েল সিংও থাকেন তার সঙ্গে। আর অরিজিতের জনপ্রিয়তার কারণেই মুর্শিদাবাদের জিয়াগঞ্জ বর্তমানে ভ্রমণের জায়গা হয়ে উঠেছে। এ ছাড়া শিল্পীর বাড়ি থেকে রেস্তোরাঁ সবই দেখতে ভিড় করে ভ্লগাররা।

এদিকে জিয়াগঞ্জে এমনিতেই জনপ্রিয় ‘হেঁশেল’ রেস্তোরাঁটি। এর কারণ হচ্ছে এই রেস্তোরাঁর খাবারের দাম।

আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, অরিজিতের রেস্তোরাঁটি দেখাশোনা করেন তার বাবা সুরেন্দ্র সিং ওরফে কাকা সিং। ব্যবসায়িক লাভের স্বার্থে নয়, বরং কর্মসংস্থান ও স্বল্পমূল্যে খাবার দেয়াই তাদের লক্ষ্য। বেলা ১১টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা থাকে হেঁশেলটি।

হেঁশেলের সর্বনিম্ন খাবারের মূল্য ৩০ টাকা। তবে যে ভেজ থালিটি ৩০ টাকায় বিক্রি করা হতো, তার দাম বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। এ ছাড়া নান থেকে বিরিয়ানি, প্রায় সব রকমের খাবার এখানে পাওয়া যায়। যার মূল্য ৫০ টাকা থেকে ১৫০ টাকার মধ্যে।

কোটি কোটি টাকা উপার্জন করেন অরিজিৎ। তবে জীবনযাত্রায় বিলাসিতার কোনো ছাপ নেই। শুধু যে সস্তায় খাবার খাওয়াতে হোটেল খুলেছেন তা নয়, জিয়াগঞ্জে হাসপাতাল নির্মাণ থেকে খেলার মাঠ, ইংরেজি শিক্ষার ব্যবস্থা করার মতো নানা সামাজিক কল্যাণমূলক কাজে যুক্ত রয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category