সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

অভিনয়কে বিদায় জানাচ্ছেন সালমান খান!

  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৯৯ Time View

গেল সপ্তাহে বলিউডে নতুন ঘোষণা এসেছে, দীর্ঘ ২৫ বছর পর করণ জোহরের সঙ্গে কাজ করতে যাচ্ছেন বলিউডের বড় তারকা সালমান খান। আর এ ঘোষণার পরই বলিউডে গুঞ্জন উঠেছে অভিনয় থেকে বিরতি নিচ্ছেন সালমান। চুক্তিবদ্ধ হচ্ছেন না নতুন কোনো সিনেমায়। একের পর এক সিনেমায় ফ্লপের কারণেই নাকি এত বড় সিদ্ধান্ত নিয়েছেন ভাইজান।ভারতীয় সংবাদমাধ্যম সালমানের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলছে, আগামী বছর ঈদে সালমান খানের নতুন কোনো সিনেমা মুক্তি পাবে না। বলিউডের বড় এই তারকার হাতে ৬টি সিনেমার প্রস্তাব এলেও তিনি একটিও করবেন না বলে জানিয়েছিন। আপাতত ‘টাইগার ৩’ নিয়েই ব্যস্ত ‘ভাইজান’।

জানা গেছে, চলতি বছরের দিওয়ালিতে মুক্তি পাবে এই সিনেমা। ‘টাইগার ৩’–এর মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করছেন তিনি। এই সিনেমাগুলোর ওপর নির্ভর করছে সালমান খানের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া।

এবারের ঈদে সালমান খানের  ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি মুক্তি পায়। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে ঠিকঠাক ব্যবসা করতে পারেনি বলেও ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ পায়। এ সিনেমা ঘিরে সালমান খানের প্রত্যাশা ছিল অনেক বেশি।

 তিনি বলেছিলেন, এই সিনেমা যদি না চলে, তাহলে সিনেমার সব খরচ বহন করবেন সালমান নিজেই।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category