শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

অবৈধ প্রবাসীদের দুঃসংবাদ দিলো মালয়েশিয়া

  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০২ Time View

মালয়েশিয়ায় চলমান রয়েছে অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রকল্প ‘রিক্যালিব্রেশন টু প্রোগ্রাম। চলতি বছরের ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে কালো তালিকাভুক্ত অথবা নিয়োগকর্তা কর্তৃক কোম্পানি থেকে অবৈধ হওয়ার রিপোর্ট থাকলে ওইসব শ্রমিক ‘রিক্যালিব্রেশন ২.০’ প্রোগ্রামে বৈধতার জন্য অংশ নিতে পারবেন না।এছাড়া যে সকল অভিবাসী ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশটিতে অবৈধভাবে বসবাস করছিলেন শুধুমাত্র সেসকল অভিবাসী এই ‘রিক্যালিব্রেশন ২.০’ প্রোগ্রামে বৈধতার জন্য তাদের নাম নিবন্ধন করার সুযোগ পাবে।

২০২৩ সালের জানুয়ারি থেকে কোন অবৈধ অভিবাসী এই ‘রিক্যালিব্রেশন ২.০’ প্রোগ্রামে অংশ নেয়ার সুযোগ পাবে হবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক রুসলিন জুসোহ।

স্থানীয় সময় বুধবার (৬ সেপ্টেম্বর) দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
 
বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি দেশটিতে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটি ভয়েস বার্তা ভাইরাল হয় যেখানে বলা হয়েছে, ২০২৩ সালে ভিজিট ভিসায় মালয়েশিয়ায় প্রবেশ করা ৫ হাজার বিদেশি কর্মীর আবেদনকারীদের বিশেষ অনুমোদন দেয়া হবে এবং ২০২৩ সালে যারা অবৈধ হয়েছে তারাও এই ‘রিক্যালিব্রেশন ২.০’ প্রোগ্রামে অংশ নিয়ে তারাও বৈধতা গ্রহণ করতে পারবে বলে ওই ভয়েস বার্তায় দাবি করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
 
দেশটির অভিবাসন বিভাগ এই দাবি অস্বীকার করছে এবং জনগণের মধ্যে বিভ্রান্তি বা অস্বস্তি সৃষ্টি করতে পারে এমন ভুল তথ্য না ছড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, আমরা নিশ্চিত দিয়ে বলতে পারি, যে সকল অবৈধ অভিবাসী ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অবৈধ ছিলেন তারাই ‘রিক্যালিব্রেশন ২.০’ প্রোগ্রামে অনুমোদনের জন্য বিবেচনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category