মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অবসর ভেঙে ফিরলেন টেস্টে মঈন আলী

  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২০০ Time View

অবসর ভেঙে আবারো টেস্ট দলে ফিরলেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। অ্যাশেজের প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। সেখানে রাখা হয়েছে মঈন আলীকে।

২০২১ সালে শেষবার টেস্ট ক্রিকেট খেলেছেন মঈন । এরপর সাদা বলের ক্রিকেটকে বেশি গুরুত্ব দিতে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ান ৩৫ বছর বয়সী এই ক্রিকেট। তবে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস, হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও ম্যানেজিং ডিরেক্টর রব কি’র সঙ্গে আলোচনা করে টেস্টে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মঈন।


ইংল্যান্ডের নিয়মিত স্পিনার জ্যাক লিচের ইনজুরিতেই টেস্টে ফেরার পথ খুলেছে মঈনের জন্য। পুরো অ্যাশেজ থেকেই ছিটকে পড়ায় একজন স্পিন অলরাউন্ডারকে খুঁজছিল ইংল্যান্ড। যেখানে তাদের প্রথম পছন্দ ছিল মঈন আলি।

গত সোমবার (৫ জুন) ইএসপিএনক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে মঈন বলেছিন, ‘গত কয়েক বছর ধরে আমি মনে করছি আমি কিছু মিস করছি। আমার মনে হয়, আমি সেটা ফিরে পাচ্ছি। যখন টেস্ট খেলতাম, তখন মনে হতো সাদা বলে আমি অনেক ভালো করি। তবে এখন মনে করি লাল বলেও আমি ভালো করতে পারব। আমি সেই ছন্দ আবারও ফিরে পাব যদি টেস্ট খেলি।’

চলতি সপ্তাহের শুরুতেই মঈনের সঙ্গে আলাপ করেছে বলে জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। বোর্ডের সঙ্গে কথা বলে টেস্টে অবসর ভেঙে ফেরার ব্যাপারে উচ্ছ্বসিত মঈন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, দলে মঈনের যোগ দেয়ায় শক্তির মাত্রা আরও বাড়বে ইংল্যান্ডের।  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category