বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

অবশেষে ব্যর্থতা স্বীকার করলো ইসরায়েলি সেনাপ্রধান

  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৯৬ Time View

ইসরায়েলের সব প্রতিরোধ ব্যবস্থা ভেঙে গত শনিবার হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর প্রশ্ন ওঠে ইসরায়েলের প্রতিরোধ ব্যবস্থা নিয়ে। অবেশেষে হামাসের হামলা ঠেকাতে নিরাপত্তা বাহিনীর ব্যর্থতার দায় স্বীকার করলো ইসরায়েলি সেনাপ্রধান।

ইসরায়েলের প্রতিরক্ষা প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলেন, দেশ ও নাগরিকদের রক্ষার দায়িত্ব সেনাদের, কিন্তু সেটা ওই দিন সম্ভব হয়নি।

তিনি বলেন, এ ব্যাপারে আমরা বিস্তারিত জানবো ও তদন্ত করবো। কিন্তু এখন সময় যুদ্ধের।

এদিকে হামাসের হামলায় এখন পর্যন্ত এক হাজার ৩০০ এর বেশি ইসরায়েলি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।এদিকে হামাসের হামলা ঠেকাতে ভূমি থেকে হামলা পরিচালনার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। অন্যদিকে সংঘাত দীর্ঘ করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে হামাস।

নিহতের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে গাজায়ও। সেখানে নিহতের সংখ্যা বেড়ে ১৪০০ ছাড়িয়েছে।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category