বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

অবশেষে জাবিতে পোষ্যকোটা বাতিল

  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬০ Time View

দীর্ঘদিনের পোষ্য কোটাবিরোধী আন্দোলন ও গত কয়েকদিনের গণঅনশনের পর অবশেষে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্যকোটা বাতিলের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পরীক্ষা কমিটির জরুরি সভার আনুষ্ঠানিক সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় সকল ধরনের পোষ্যকোটা বাতিল ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.কামরুল আহসান।

শেষ পর্যন্ত যথাযথ রীতি অনুযায়ী শৃঙ্খলাবদ্ধভাবে দাবি আদায়ের আন্দোলন করায় আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.কামরুল আহসান বলেন, গত এক সপ্তাহ যাবত শিক্ষার্থীরা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে পোষ্যকোটা বাতিলের দাবিতে আবেদন ও আন্দোলন করে আসছিলো, তারই প্রেক্ষিতে যেহেতু বিষয়টির সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনদের স্বার্থ জড়িত তাদের সাথে আমাদের আলোচনা করতে হয়েছে এবং গণঅভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের বিশেষ চাহিদার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী নেতৃবৃন্দ এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অত্যন্ত সুবিবেচনার সহিত কেন্দ্রীয় পরীক্ষা কমিটির ওপর দায়িত্ব অর্পণ করে। প্রশাসনের এ সকল বক্তব্যগুলো আমরা সর্বস্তর থেকে কেন্দ্রীয় পরীক্ষা কমিটির জরুরি সভায় নিয়ে যায় এবং উক্ত কেন্দ্রীয় পরীক্ষা কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় পোষ্যকোটায় ভর্তি বাতিল করা হলো।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পরেও পোষ্যকোটা বাতিল না হওয়াই গত রবিবার ও সোমবার (২,৩ ফেব্রুয়ারি) গণঅনশন পালন করে শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category