শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

অবশেষে আমার স্বপ্ন পূরণ হলো: সাকিব

  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৩২৬ Time View

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। খেলার মাঠে জাদু দেখিয়ে মাঠের বাইরের সব আলোচনা-সমালোচনা থামিয়ে দেন তিনি। তবে এবার সেই মাঠ বা মাঠের বাইরের ঘটনা পেরিয়ে সাকিব আল হাসান আলোচনায় এলেন সম্পূর্ণ ভিন্ন এক কারণে। ৩৫ বছর বয়সে এসে গ্র্যাজুয়েট ডিগ্রী অর্জন করেছেন সাকিব।

রোববার (১৯ মার্চ) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন সাকিব আল হাসান। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছ থেকে বিবিএ (স্নাতক) সম্পন্ন করার মেডেল গ্রহণ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

২০০৯-১০ সেশনে এআইইউবির বিবিএ ভর্তি হন সাকিব। ক্রিকেট নিয়ে নানা ব্যস্ততার কারণে ভর্তির ১৪ বছর পর স্নাতক শেষ করলেন তিনি।

সমাবর্তনে অংশ নিয়ে সাকিব বলেন, ‘অনেক বছর হয়েছে আমার ক্রিকেট খেলার, তখনো আম্মা যখন ফোন করতেন, জিজ্ঞেস করতেন যে পড়াশোনার কী অবস্থা? আজকে আমি খুবই খুশি, খুবই আনন্দিত এবং খুবই গর্বিত যে অবশেষে আমার একটা স্বপ্ন পূরণ হলো। খেলার মাঠে হয়তো বেশি কিছু অর্জন আছে আমার, তবে এটা সব সময় আমার স্বপ্ন ছিল।’

বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সাকিব আল হাসানের অংশ নেওয়ার ছবি আর ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে  সামাজিক যোগাযোগ মাধ্যমে। আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে আজ একদিনের বিরতি, এ ফাঁকেই সমাবর্তনে অংশ নিতে ছুটে এসেছেন সাকিব। এআইইউবির সমাবর্তন বইতেও দেখা যায় সাকিবের ছবি। তবে সেই ছবির নিচে তার খন্দকার সাকিব আল হাসান নাম দেখে অবাক হয়েছেন অনেকেই।

এআরএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category