বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

অপু বিশ্বাসকে কড়া জবাব দিলেন নায়িকা রত্না!

  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৭৫ Time View

সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে অপু বিশ্বাসের একটি ভিডিও ফুটেজ। যে ভিডিওতে অপু জানিয়েছেন, শাকিব খান নাম জুড়ে দিলেই যে কোনো শিল্পী ভাইরাল হতে পারেন। আর অপুর এমন মন্তব্যেই ক্ষেপেছেন ঢালিউড চিত্রনায়িকা রত্না কবীর।

বুধবার ( ১৯ জুলাই) নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে রত্না এর কড়া জবাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে নাম জড়িয়ে অপুর মতো শিল্পীদের জন্ম হয়েছে। অন্য শিল্পীদের নয়।

 রত্না মনে করেন, শাকিবের তোষামোদ করা মন্তব্য অপু করতেই পারে। তবে কারও তোষামোদ করতে গিয়ে অন‍্যদের অপমান করে কথা বলা অন‍্যায়। শিল্পী হয়ে অন্য শিল্পীদের অসম্মানিত করা মোটেও উচিত হয়নি তার।
পাঠকদের জন্য চিত্রনায়িকা রত্নার সে পোস্ট তুলে ধরা হলো-
 
শাকিব খান নাম নিলেই ভাইরাল হয়ে যায় যে কোন শিল্পী! আর ভাইরাল হতে প্রত‍িটি শিল্পী এই নাম কোনো ভাবে নিয়ে আসে!
 
এ ধরনের মন্তব্য করার আগে ভাবা উচিৎ ছিল আপনাদের আগেও অনেক সুন্দরী নায়িকা শাকিবের সাথে অভিনয় করেছিলেন……তারা কেউ কিন্তু শাকিবের বাচ্চার মা হয়নি!
 
আর তাদের সময় কিন্তু কসমেটিকস সার্জারি এতো সহজলভ্য ছিল না! তাদের সৌন্দর্য আপনাদের সৌন্দর্যের চেয়ে কোন অংশে কম ছিল না!
 
মন্তব্য বুঝে করা উচিৎ………মনে রাখবেন শাকিব খানের জন‍্য হয়তো চলচ্চিত্রে আপনাদের জন্ম হয়েছে।
কিন্তু আমাদের জন্ম রহস‍্যে শ্রদ্ধেয় পরিচালক, প্রযোজক আর বাংলার দর্শকদের অক্লান্ত পরিশ্রম।
 
হয়তো ভাইরালের জোয়ারে অনেক শিল্পী হারিয়ে যাচ্ছে ভাবছেন। কিন্তু না, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে!
 
সবাই নিজ পায়ে দাঁড়িয়ে নিজ স্থানে আপনার চাইতে হয়তো আরও ভালো আছেন! প্রতিটি শিল্পীর নিজস্ব পরিচিতি আছে। কারও তোষামোদ করতে গিয়ে অন‍্যদের অপমান করে কথা বলা অন‍্যায়। শিল্পী হয়ে শিল্পীদের সন্মানিত করে তুলুন পৃথিবীর কাছে। এটাই কাম‍্য।
 
সকলের জন‍্য শুভকামনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category