বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

অপকর্মের বিরুদ্ধে লড়বে এনসিপি: সারজিস আলম

  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “আমাদের প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দল নয়। বিএনপি বা অন্য কোনো দল যদি ভালো কাজ করে, আমরা তাদের গলায় মালা পরিয়ে সম্মান জানাব।”

শুক্রবার রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এনসিপির জেলা শাখা আয়োজিত ‘বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান’ শীর্ষক কর্মশালা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, রাজনীতির নামে অপকর্ম হলে তা যেকোনো মূল্যে প্রতিরোধ করা হবে। যে কারণে জনগণ অতিষ্ঠ হয়ে গণঅভ্যুত্থান ঘটিয়েছে, সেই ধরনের অপচেষ্টা সহ্য করা হবে না। তিনি স্পষ্ট করে বলেন, “বাংলাদেশের কোথাও শেখ হাসিনার মতো কাউকে একনায়ক হয়ে উঠতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এখনো অনিয়ম, দুর্নীতি, হুমকি ও অপকর্ম চলমান। এসব কারণে সাধারণ মানুষ আবারও রাজনৈতিক দলগুলোর ওপর থেকে আস্থা হারাতে শুরু করেছে। “যেই হোক—চোর, বাটপার, চাঁদাবাজ বা হুমকিদাতা—আমরা তাদের নাম-পরিচয়সহ তালিকা প্রকাশ করব,” যোগ করেন তিনি।

ছাত্ররাজনীতির সমালোচনা করে সারজিস আলম বলেন, “শেখ হাসিনা ও তার ছাত্রলীগ যেটা করতে পারেনি, আজ বিএনপির ছাত্রদল সেটা শুরু করেছে। তারা স্কুলপর্যায়ে কমিটি করছে। আমরা স্পষ্ট করে বলছি, কোনো স্কুল-কলেজে রাজনীতির নামে নোংরা চর্চা ঢুকতে দেওয়া হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানকে কলুষিত করার যেকোনো প্রচেষ্টা আমরা প্রতিরোধ করব।”

এ সময় তিনি অভিযোগ করেন, পঞ্চগড়ের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে এনসিপির নতুন কর্মীদের বিএনপি নেতাকর্মীরা হুমকি দিচ্ছেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিএনপি সমর্থিত ফরিদুল ইসলাম সম্প্রতি এনসিপির প্রধান সমন্বয়কারীর বাড়িতে গিয়ে তাকে এবং তার বাবাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। “বাংলাদেশের রাজনীতির স্থিতিশীলতার জন্য এটি ভয়ংকর দৃষ্টান্ত,” দাবি করেন তিনি।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। কর্মশালা ও সমন্বয় সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category