শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ: জয়ের খোঁজে রাতে মাঠে নামছে ব্রাজিল

  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৯৯ Time View

পাঁচবারের চ্যাম্পিয়ন দল ব্রাজিল। সেটি জাতীয় দল এবং অনূর্ধ্ব-২০ দলের জার্সিতে। তবে চলতি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে নিজেদের সেরা পারফরমেন্স করতে পারেনি লাতিন আমেরিকার দেশটি। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রাতে মাঠে ডমিনিকা রিপাবলিকের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল।বুধবার (২৪ মে) রাত ৩টায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও ডমিনিকা রিপাবলিক। নিজেদের প্রথম ম্যাচে এই দুটি দলই হার দেখেছে। এবার হারলেই চলতি বিশ্বকাপ থেকে বিদায় হতে পারে সেলেসাও বাহিনীর।

নিজেদের প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে ৩-২ গোলে হেরেছে ব্রাজিল। অন্যদিকে পরপর দুই ম্যাচ জয়ে আর্জেন্টিনার পরবর্তী পর্ব নিশ্চিত হয়েছে। দলটি ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে। পরের পর্ব অনেকটাই নিশ্চিত হয়েছে গ্রুপটির অন্য দল নিউজিল্যান্ডের। 

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ২৪টি দল ৬টি গ্রুপে ভাগ হয়ে গ্রুপপর্বে লড়াই করছে। প্রতিটি গ্রুপ থেকে ২টি করে মোট ১২টি ও তৃতীয় স্থানে থাকা সেরা ৪টি দল যাবে নকআউট পর্বে। এরপর শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ১১ জুন অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category