শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

অনূর্ধ্ব-১৭ বিশ্ব যুব ফুটবল: ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ আজ

  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১২৮ Time View

অনূর্ধ্ব-১৭ যুব বিশ্বকাপ ফুটবলে আজ আবার মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। উভয় দলের আজ দ্বিতীয় ম্যাচ। ব্রাজিলের প্রতিপক্ষ নিউ কালেডোনিয়া। আর আর্জেন্টিনা খেলবে জাপানের বিপক্ষে। ব্রাজিলের ম্যাচ শুরু হবে বিকাল তিনটায়। আর্জেন্টিনা মাঠে নামবে সন্ধ্যা ছয়টায়।

ভিন্ন দুই গ্রুপে খেলছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ‘সি’ গ্রুপে রয়েছে ব্রাজিল আর ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনা। পয়েন্ট টেবিলে দল দুটোর অবস্থা বেশ নাজুক। হার দিয়েই শুরু হয়েছে তাদের বিশ্বকাপ যাত্রা। উভয় দলই প্রথম ম্যাচে হেরেছে। ব্রাজিল হেরেছিল ইরানের কাছে। আর্জেন্টিনাকে হারিয়েছে সেনেগাল।

দুর্ভাগ্য ব্রাজিলের, এশিয়ার দলটির বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে ছিল। তারপরও দলটি জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ইরানের কাছে ২-৩ গোলে হেরে যায় তারা। অন্যদিকে সেনেগালের কাছে পাত্তাই পায়নি লিওনেল মেসির উত্তরসূরীরা। সেনেগাল তাদের উড়িয়েই দিয়েছে।

ব্রাজিল ও আর্জেন্টিনার আজ ঘুরে দাঁড়ানোর দিন। আজ পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ হলে উভয় দলের জন্য পরবর্তী রাউন্ডে খেলা কঠিন হয়ে দাঁড়াবে। ফলে প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হবে নেইমার-মেসির উত্তরসূরীদের। উভয় দলই বর্তমানে নিজ নিজে গ্রুপ তৃতীয় স্থানে রয়েছে। ব্রাজিল অবশ্য আজ জয় নিয়ে মাঠ ছাড়তে পারে, কেননা প্রতিপক্ষ নিউ ক্যালেডোনা গ্রুপের সবচেয়ে দুর্বল দল। অন্যদিকে আর্জেন্টিনার জন্য আজকের ম্যাচটিও কঠিন হতে পারে। কেননা জাপান আগের ম্যাচে যথেষ্ঠ শক্তিমত্তার পরিচয় দিয়েছে। পোল্যান্ডকে হারিয়ে তারা পূর্ণ ৩ পয়েন্ট পেয়েছে।আজ আরো দুটো ম্যাচ রয়েছে। এক ম্যাচে সেনেগাল পোল্যান্ডের মুখোুমখি হবে। অন্য ম্যাচে ইরানের প্রতিপক্ষ ইংল্যান্ড। প্রথম ম্যাচটি বিকাল তিনটায়। অন্য ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category