শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

অনন্ত জলিল প্রসঙ্গে যা বললেন নায়ক রুবেল

  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৩১০ Time View

দু’জনই ঢালিউডের অ্যাকশন হিরো। একজন অনন্ত জলিল অন্যজন রুবেল। এবার পর্দায় একসঙ্গে দেখা যাচ্ছে এ দুই তারকাকে। ‘কিল হিম’-নামের নতুন সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়ে দুজনের অভিজ্ঞতা শেয়ার করলেন এ তারকা জুটি।সম্প্রতি শুটিংয়ে একসঙ্গে দেখা গেছে তাদের। ১ মার্চ ( বুধবার) ফেসবুক পেজে শুটিংয়ের সে মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন নায়ক অনন্ত জলিল।

প্রথমবারের মতো ক্যামেরায় একসঙ্গের একটি ছবি দিয়ে ক্যাপশনে জলিল লিখেছেন, ‘রুবেল এবং অনন্ত জলিল আজ সকাল থেকে ‘কিল হিম’ সিনেমায় একসাথে অ্যাকশন দৃশ্যের শুটিং করছেন।’

একসঙ্গে শুটিংয়ে এখন বেশ সময় কাটাচ্ছেন এ দুই হিরো। শুটিংয়ের ফাঁকে অনন্ত জলিল জানান, ব্যক্তিগতভাবে নায়ক রুবেলকে ভীষণ পছন্দ অনন্ত জলিলের। তার সঙ্গে অবশেষে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত তিনি।
অন্যদিকে নায়ক রুবেল জানান, জলিলের সঙ্গে প্রথম কাজ করছি। তার যে গুণটি বেশি চোখে পড়ল তা হলো, তিনি মানুষকে সম্মান জানাতে পছন্দ করেন। অযথাই অনেকে তার নামে ট্রোল করে, যা মোটেও ঠিক নয়।

এদিকে নতুন সিনেমা ‘ কিল হিম’-এ প্রধান চরিত্রে অনন্ত জলিল ও রুবেল ছাড়াও অভিনয় করছেন জলিলের স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষা। নতুন এ সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category