শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

অধিনায়ক হিসেবে সুজনের প্রথম পছন্দ সাকিব

  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৯৭ Time View

তামিম ইকবালের পরিবর্তে এশিয়া কাপ এবং বিশ্বকাপে কে হবেন বাংলাদেশ দলের অধিনায়ক? লিটন দাস নাকি সাকিব আল হাসান? এ কৌতূহলি প্রশ্ন এখন প্রতিটি ক্রিকেট ভক্তের মনে। শনিবার (৫ আগস্ট) বিকেলে একই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বিসিবি পরিচালক ও টিম বাংলাদেশের সাবেক ‘ডিরেক্টর’ খালেদ মাহমুদ সুজন। ‘অধিনায়ক হিসেবে কাকে পছন্দ করেন আপনি?’

এ প্রশ্নের উত্তরে খালেদ মাহমুদ সুজন জানিয়েন, সাকিব আল হাসানই তার প্রথম পছন্দ। তার বোধ এবং উপলব্ধি- অধিনায়কত্বের দৌড়ে সাকিব অনেক এগিয়ে। তার বুদ্ধি ও নেতৃত্বের অভিজ্ঞতা অনেক বেশি।

এমনটা জানালেও লিটনকেও খাটো করে দেখেননি সুজন। ‘যাই হোক, সাকিব তো অবশ্যই এগিয়ে থাকবে এখানে। সাকিবের মাথা (বুদ্ধি), অধিনায়কত্বের অভিজ্ঞতা অনেক বেশি; কিন্তু তারপরও আমি লিটনকেও ছোট করতে চাই না। কারণ লিটন অতীতে অধিনায়ক হিসেবে খুবই ভালো কাজ করেছে। লিটন দাস সিরিজ জিতিয়েছে ভারতের বিপক্ষে।’

তবে সুজনের মতো দলে সাকিব থাকলে তার কাঁধেই অধিনায়কত্বের আর্মব্যান্ড মানায়। ‘আমি মনে করি যে দলে সাকিব আছে, সে দলে এখন সাকিবকে (নেতৃত্ব) দেওয়াটাই ঠিক হবে। আর লিটন, শান্ত, মিরাজ এরাও তৈরি হবে। সামনে এদেরই (অধিনায়কত্বক) করতে হবে। এদের হাতেই আর্মব্যান্ড যাবে। তামিম, মুশফিকরা অবসর নিলে এরাই সিনিয়র হবে।’

‘তারপরও আমি বলি যে, লিটনকে দিলেও যে এটা সাকিবের জন্য ইস্যু হবে তা নয়। আমি সাকিবকে ব্যক্তিগতভাবে চিনি। আমার মনে হয় না, সাকিব এসব নিয়ে কিছু মনে করবে। সে উল্টো লিটনকে আরও বেশি সাহায্য করবে। এখন বোর্ড যদি মনে করে লিটন, এটাও কোনো সমস্যা নয়। আমার মনে হয় যে, লিটন যে প্রস্তুত নয়, তাও বলা ঠিক হবে না। সেও অভিজ্ঞ। এতদিন ধরে ঘরোয়া ক্রিকেট, জাতীয় দলে খেলছে, ওর অভিজ্ঞতাও অনেক ভালো। শেষে আমি যেটা বলি, যেহেতু ভারতের সঙ্গে আমরা সিরিজ জিতেছি, লিটনের কথা বারবার আসবে। তবে আমি মনে করি, এখনও সাকিব আছে যেহেতু, আমাদের খুব ভালো একটা চয়েজ আছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category