সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
Title :
বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর সারাদেশের মানুষকে চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাহিদ ইসলামের বাংলাদেশে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক ওমান উপকূলে হামলার শিকার জাহাজ থেকে ১০ ভারতীয় উদ্ধার ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইল ডিএনসিসি

অধিনায়কত্ব নিয়ে সাকিবের সঙ্গে কথা বলবে বোর্ড

  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৭০ Time View

ক্রিকেটের বাইরে আগেও তার অনেক কিছুর সঙ্গে সম্পৃক্ততা ছিল। মাঠের ক্রিকেটার সাকিব আল হাসান আগেও মাঠের বাইরের নানান কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। এবার ক্রিকেটার, জাতীয় দলের অধিনায়ক সাকিব হলেন জাতীয় সংসদ সদস্য।

একজন সংসদ সদস্যের অনেক ব্যস্ততা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সাকিব কি জাতীয় দলের অধিনায়কত্ব করতে পারবেন? জাতীয় দল পরিচালনার জন্য যতটা সময় ও মনোযোগ দরকার, সাকিব কি তা দিতে পারবেন?

আজ মঙ্গলবার বসুন্ধরা মাঠে দাঁড়িয়ে এ গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলেন সাকিব। একইদিন শেরে বাংলায় একই ইস্যুতে অভিন্ন সুরে কথা বলেছেন বিসিবির অন্যতম শীর্ষ কর্তা জালাল ইউনুস।

জালাল ইউনুসের কথার সারমর্ম হলো, তারা (বিসিবি) এবং জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট মিলে পুরো বিষয়টি নিয়ে সাকিবের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জালাল বলেন, ‘আমার মনে হয় ক্রিকেট তার (সাকিব) প্রায়োরিটি। যেহেতু সে জনপ্রতিনিধিও, তার এলাকায়ও একটা কমিটমেন্ট থাকবে। এটাও আমরা জানি। আমার মনে হয়, সে ম্যানেজ করতে পারবে।’তিনি যোগ করেন, ‘ক্যাপ্টেনসির কথা এখনই ভাবছি না। টিম ম্যানেজমেন্ট আমরা বসে চিন্তাভাবনা করব। যেটা টিমের জন্য সবচেয়ে ভালো হয়, সেটা আমরা চিন্তা করব। এখন এই মুহূর্তে ক্যাপ্টেনসি নিয়ে কোনো কমেন্ট করতে চাচ্ছি না। এটা স্বীকার করতে হবে, শান্ত ভালো করছে। আমরা মনে হয়, লং টার্মের জন্য হলে শান্ত ভালো হবে। সবকিছু নির্ভর করছে আমাদের প্ল্যানিংয়ের ওপর। এই প্ল্যানিংটা, এই মুহূর্তে আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। সামনে আমরা কি করতে যাবো, আমাদের কোচ আসুক টিম ম্যানেজমেন্ট আছে বোর্ড আছে- এগুলো নিয়ে আমরা চিন্তাভাবনা পরে করব।’

নেতৃত্ব ইস্যুতে সাকিবের সঙ্গে বসেই পরিকল্পনা করা হবে, জানিয়ে জালাল বলেন, ‘সাকিব তো ক্যাপ্টেন ছিল আমাদের। যেহেতু শান্ত মাঝখানে করেছে, সাকিবের সঙ্গে এখন আমরা বসতে চাইবো। ওরও নিশ্চয় কোনো প্ল্যান থাকতে পারে। সেটা জানি না। সম্ভবত সে এখন ফোকাসড অন বিপিএল। আমি বুঝতে পারছি সে খুব সিরিয়াস। যেহেতু সে কালকে চলে আসছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category