সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

অতিরিক্ত বৃষ্টিতে বন্যাকবলিত মালয়েশিয়ার জহুর রাজ্য

  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৩১০ Time View

মালয়েশিয়ার জোহর রাজ্য অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যাকবলিত।  বন্যাকবলিত এলাকার প্রধান মসজিদগুলি এখন অস্থায়ী বন্যা ত্রাণ কেন্দ্র হিসাবে খোলা হয়েছে।

জোহর ইসলামিক রিলিজিয়াস অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফরেদ মোহম্মদ খালিদ গণমাধ্যমে  বলেছেন, প্রাকৃতিক দূর্ভোগ কাটিয়ে উঠতে মসজিদে গুলোকে ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে।

‘এটি একটি আকস্মিক পরিকল্পনা যা বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারনের দূর্ভোগ কমাতে এবং তাদের সাহায্য করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

মসজিদগুলোকে অস্থায়ী বন্যা ত্রাণ বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।  যাতে দ্রুত বন্যার্ত মানুষকে সাহায্য পৌঁছে দেয়া যায়।

জোহরে বন্যার পঞ্চম দিনে আজও বাড়তে থাকে বন্যার্তের সংখ্যা। অব্যহত আছে বৃষ্টি।  বৃষ্টিতে স্থানীয় সহ আটকে পরেছেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসী নাগরিক।

মালয় মেইলের এক জরিপে জানা যায় আজ দুপুর ১২টা পর্যন্ত রাজ্যের ৯,২৫৩টি পরিবারের মোট ৩২,৭১৯ জন বন্যার্তদের ২১৮টি অস্থায়ী বন্যা ত্রাণ কেন্দ্রে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category