শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

অজগর হাতে নিয়ে সবাইকে চমকে দিলেন সোহম

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৯ Time View

টালিউড অভিনেতা সোহমের কাণ্ড দেখে সবাই চমকে গেলেন। অজগর সাপ ধরতে ভয় পেয়েছিলেন অভিনেতা বিশ্বনাথ। তা ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে জানিয়ে ছিলেন। তবে একেবারেই ভয় পেলেন না ভয়ঢরহীন অভিনেতা সোহম!

হাতের সামনে বিরাট এক অজগর দেখতে পেয়ে সোজা হাতে নিয়ে ফেললেন। সঙ্গে সঙ্গে এর ছবিও তোলা হয়েছে। আর সেই ছবি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করে সোহম লিখেন, আজ সকালের প্রধান আকর্ষণ। হ্য়াঁ, এসব কাণ্ড ঘটেছে দেবের প্রধান সিনেমার শুটিং স্পটেই। যে হোটেলে দেব, সোহমরা রয়েছেন, সেখানেই বৃহস্পতিবার সকাল সকাল হাজির ১৫ ফুট লম্বা এক অজগর।

ভারতের উত্তরবঙ্গের মূর্তি নদীর ধারে তুমুল ব্যস্ততায় চলছে দেবের ‘প্রধান’ সিনেমার শুটিং। আর সে শুটিং স্পটের পাশে হোটেলে বৃহস্পতিবার সকাল সকাল হাজির হয়েছে বিরাট অজগর। সেই ভয়ংকর অভিজ্ঞতার ভিডিও সকাল সকাল শেয়ার করলেন অভিনেতা বিশ্বনাথ।

ভিডিও শেয়ার করে বিশ্বনাথ লেখেন, এ অভিজ্ঞতা মারাত্মক। সামনে থেকে যে এনাকে দেখতে পাব তা কোনো দিনই আশা করিনি। যারা সাপটি উদ্ধার করেছেন, তারা আমাকে এর সঙ্গে ছবি তুলতে বলছিল। সোহম আবার গলায় জড়িয়ে ছবি তোলার অনুরোধ করছিল। আমি তো ভয়ে একেবারে কাঁটা। ওসব আমার দ্বারা হবে না। তাই দূরে থেকেই দেখলাম। আর ধন্যবাদ জানালাম দর্শন দেওয়ার জন্য।

দিন কয়েক আগেই পুলিশের পোশাকে চমক দিয়েছেন দেব। এ ছবিতে তার চরিত্রের নামও প্রকাশ্যে এসেছে- ‘দীপক প্রধান’। দেব যে এখানে পেশিবহুল দাপুটে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন, তা বেশ বোঝা গেল।

‘প্রধান’সিনেমার জন্য প্রস্তুতি অবশ্য অনেক আগে থেকেই নেওয়া শুরু করেছিলেন তারকা সাংসদ। ব্যাপক শরীরচর্চা করতে হয়েছে তাকে। সোহম চক্রবর্তীও পুরো ১ মাস জিমে নিয়ম করে ঘাম ঝরিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category