রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

গণভোটে সরকারের ‘হ্যাঁ’ পক্ষ: সংস্কারের দায়ভার ও ভবিষ্যৎ জবাবদিহির অমীমাংসিত প্রশ্ন

  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ Time View

বাংলাদেশে চলমান অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া এক নতুন বাঁকে এসে দাঁড়িয়েছে। রাষ্ট্রের আমূল পরিবর্তনের লক্ষ্যে প্রস্তাবিত সংস্কার প্যাকেজ বা প্রোডাক্ট নিয়ে আয়োজিতব্য গণভোটে সরকার সরাসরি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। সরকারের এ সক্রিয় অংশগ্রহণ এবং ভবিষ্যৎ দায়বদ্ধতা নিয়ে জনমনে এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এক গভীর বিতর্কের সৃষ্টি হয়েছে।

প্রশ্ন উঠছে, একটি নির্দলীয় সরকার কি এভাবে সরাসরি কোনো পক্ষ নিতে পারে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যদি এ সংস্কারের পরও দেশে স্বৈরাচার ফিরে আসে, তবে এর দায়ভার কে নেবে?অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের দাবি, তাঁরা যে সংস্কার প্রস্তাবগুলো তৈরি করেছেন, তা দেশের মঙ্গলের জন্য।

তাদের ভাষায়, এটি সরকারের নিজস্ব প্রোডাক্ট। কোনো প্রস্তুতকারক যেমন তাঁর পণ্যের গুণাগুণ প্রচার করেন, সরকারও তেমনি তাঁদের সংস্কার প্রস্তাবের সপক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। সরকারের নীতিনির্ধারকদের যুক্তি হলো, এ সংস্কারগুলো স্বৈরাচার প্রতিরোধের কবচ হিসেবে কাজ করবে।

শেখ হাসিনার আমলের মতো শাহি দৈত্যদানব যাতে ভবিষ্যতে আর সৃষ্টি হতে না পারে, তা নিশ্চিত করতেই এ সংস্কার প্যাকেজটি জনগণের সামনে রাখা হয়েছে। তাই জনগণের কাছে এর গ্রহণযোগ্যতা আদায়ের জন্য প্রচারণা চালানোকে তারা যৌক্তিক মনে করছেন।

তবে এ যুক্তি মানতে নারাজ রাজনৈতিক বিশ্লেষক ও সংবিধান বিশেষজ্ঞরা। তাদের মতে, বর্তমান সরকার কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন প্রশাসন। গণতান্ত্রিক ব্যবস্থায় গণভোটের সময় নিরপেক্ষ থাকা বা কেবল ভোট ব্যবস্থাপনায় যুক্ত থাকাই সরকারের মূল দায়িত্ব। কিন্তু যখন সরকার নিজেই একটি পক্ষের হয়ে মাঠে নামে, তখন পুরো প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

সমালোচকরা বলছেন, রাষ্ট্র সংস্কারের প্রস্তাব জনগণের ওপর চাপিয়ে দেওয়া বা একতরফা প্রচারণা চালানো এক ধরনের নৈতিক দ্বিধাচরণ। সরকার যখন নিজেই রেফারি এবং নিজেই খেলোয়াড় হয়ে ওঠে, তখন সেই নির্বাচনের বা গণভোটের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক মানদণ্ডে প্রশ্নবিদ্ধ হতে পারে।

সবচেয়ে জটিল প্রশ্নটি উঠেছে দায়বদ্ধতা নিয়ে। অন্তর্বর্তী সরকার বর্তমান সংস্কার প্রস্তাবগুলোকে স্বৈরাচার প্রতিরোধের একমাত্র পথ হিসেবে তুলে ধরছে। কিন্তু ইতিহাসের অভিজ্ঞতা বলে, অনেক সময় জনতুষ্টিবাদী বা ভালো সংস্কারের আড়ালেও স্বৈরতন্ত্রের বীজ বপন করা হতে পারে।

প্রশ্ন উঠেছে, জনগণ যদি সরকারের আহ্বানে সাড়া দিয়ে ‘হ্যাঁ’ ভোট প্রদান করে এবং এর কয়েক বছর পর যদি দেশে আবার কোনো নতুন চেহারার স্বৈরাচারী শাসন ফিরে আসে, তবে এ সংস্কারের প্রস্তুতকারক হিসেবে অন্তর্বর্তী সরকারের সদস্যরা কি সেই দায়ভার গ্রহণ করবেন?

সাধারণভাবে অনুমেয় যে, বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বা নীতিনির্ধারকরা ভবিষ্যতে কোনো দলীয় সরকারে অন্তর্ভুক্ত হবেন না। তারা প্রচলিত অর্থে কোনো রাজনৈতিক দলের সদস্য নন। এটি একটি বড় আইনি ও নৈতিক ফাঁক তৈরি করছে। রাজনৈতিক দলের জবাবদিহির ক্ষেত্রে একটি রাজনৈতিক দল ভুল সিদ্ধান্ত নিলে পরবর্তী নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করতে পারে। এটিই গণতান্ত্রিক জবাবদিহির প্রাথমিক ধাপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category