সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

ভালুকায় যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৭

  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৪ Time View

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস (২৫) নামে এক পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)।

শনিবার র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, ময়মনসিংহের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ১. মো. লিমন সরকার (১৯) ২. মো. তারেক হোসেন (১৯) ৩. মো. মানিক মিয়া (২০) ৪. এরশাদ আলী (৩৯) ৫. নিজুম উদ্দিন (২০) ৬. আলমগীর হোসেন (৩৮) ৭. মো. মিরাজ হোসেন আকন (৪৬)

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে ভালুকার ডুবালিয়াপাড়া এলাকায় ‘পাইওনিয়ার নিট কম্পোজিট’ কারখানার সামনে এই নৃশংস ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, দীপু চন্দ্র দাস মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি করেছেন। এই খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা তাকে কারখানা থেকে বের করে পিটিয়ে হত্যা করে। পরে মরদেহটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ‘নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই।’ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

ময়নাতদন্ত শেষে দীপু চন্দ্র দাসের মরদেহ তাঁর গ্রামের বাড়ি তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা গ্রামে দাহ করা হয়েছে।

জেএইচআর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category