সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব

  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১১৪ Time View

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের প্রতি তাঁর অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন।

শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই সংহতি প্রকাশ করেন। বৈঠকে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের নবগঠিত সরকারকে আন্তরিক অভিনন্দন জানান।

বৈঠককালে আন্তোনিও গুতেরেস বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত মানবিক নেতৃত্ব ও উদারতার ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, সীমিত সম্পদ সত্ত্বেও বাংলাদেশ যেভাবে বিশাল সংখ্যক শরণার্থীকে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে, তা বিশ্ববাসীর জন্য এক অনন্য দৃষ্টান্ত।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমান বিশ্বের চলমান তেল ও জ্বালানি সংকট এবং এর ফলে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর ওপর যে অসম প্রভাব পড়ছে, তা বিস্তারিতভাবে তুলে ধরেন। বিশেষ করে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলো যেসব অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, সে বিষয়ে মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আন্তোনিও গুতেরেস অত্যন্ত সাদরে এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সবশেষে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকারের মধ্য দিয়ে বৈঠকটি সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category