মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশি জনগণকে জাতিসংঘের অভিনন্দন

  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪১ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে আগামীর বাংলাদেশে উন্নয়নমূলক সব কর্মকাণ্ডে আগের মতোই পাশে থাকার জোরালো আশ্বাস দিয়েছে বিশ্ব সংস্থাটি। শুক্রবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশের নির্বাচন নিয়ে এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রশংসা করেন এবং একটি সফল নির্বাচনের জন্য ভোটারদের অভিনন্দন জানান।

জাতিসংঘের পাশাপাশি আন্তর্জাতিক মহলের বিভিন্ন দেশ ও রাষ্ট্রনেতারাও বাংলাদেশের নির্বাচনের ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ বিশ্ব নেতারা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা বাংলাদেশের নতুন সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন। চীনও নতুন সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিভিন্ন দেশ মনে করছে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। বর্তমানে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের পর সরকার গঠনের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category