বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Title :
শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি যুদ্ধটা অনেক বড়, টিকে থাকতে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধানমন্ত্রী জুলাই শহীদ স্মরণে বগুড়ায় আলোচনা সভা, দোয়া ও উপহার বিতরণ হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে ৪ শিশুর মৃত্যু ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি ‘শুধু আমি নই, আমরা সবাই’, নেতা মেসি যেখানে সবার চেয়ে আলাদা মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মার্কিন হামলা ও কুয়েত-জর্ডানে তেহরানের পাল্টা আঘাত

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪ Time View

ইউক্রেনে যুদ্ধকালীন সময়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির শীর্ষ জ্বালানি কর্মকর্তা সের্গেই কোরেৎস্কি। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত মন্ত্রিসভা পুনর্গঠনের অংশ হিসেবে তার নিয়োগ অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট। যুদ্ধ শুরুর পর তিনি ইউক্রেনের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধকালীন সময়ে ইউক্রেনের সরকার পরিচালনার দায়িত্বে থাকা আগের দুই প্রধানমন্ত্রীর পর এখন কোরেৎস্কি দেশটির নেতৃত্বে যুক্ত হলেন।

সরকারি দায়িত্বে এটাই তার প্রথম অভিজ্ঞতা। ৪৮ বছর বয়সী সের্গেই কোরেৎস্কি একজন প্রকৌশলী ও অর্থনীতিবিদ। এর আগে তিনি কখনও কোনো সরকারি পদে ছিলেন না এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গেও তার সরাসরি সম্পৃক্ততা নেই।

রাজনৈতিক নিরপেক্ষতা ও দক্ষ ব্যবস্থাপক হিসেবে পরিচিতি তার নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছে রয়টার্স। ইউক্রেনের পেন্টা থিংক ট্যাংকের পরিচালক ভলোদিমির ফেসেঙ্কোর মতে, দক্ষ ব্যবস্থাপনার অভিজ্ঞতা ও রাজনৈতিক নিরপেক্ষতার কারণে কোরেৎস্কি এই দায়িত্বের জন্য উপযুক্ত ব্যক্তি।

সের্গেই কোরেৎস্কির জ্বালানি খাতে রয়েছে দুই দশকের বেশি অভিজ্ঞতা। তেল উৎপাদন, পরিশোধন, জ্বালানি সরবরাহ, খুচরা ও পাইকারি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক অর্থায়ন নিয়ে তিনি দীর্ঘদিন কাজ করেছেন।

২০২৫ সালের মে মাস থেকে তিনি ইউক্রেনের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান নাফতোগাজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রতিষ্ঠানটি দেশটির গ্যাস উৎপাদন, আমদানি ও সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ নিয়ন্ত্রণ করে।

এর আগে তিনি রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান ইউক্রনাফতার প্রধান ছিলেন। প্রতিষ্ঠানটি নাফতোগাজ গ্রুপের আওতাভুক্ত।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে যোগ দেওয়ার আগে কোরেৎস্কি ওয়েস্টার্ন অয়েল গ্রুপ, কন্টিনিয়াম গ্রুপ এবং ইউক্রেনের অন্যতম বড় জ্বালানি স্টেশন চেইন ডব্লিউজিওজি’র প্রধান নির্বাহী হিসেবে কাজ করেছেন।

পশ্চিম ইউক্রেনের লুতস্ক শহরে জন্ম নেওয়া কোরেৎস্কি ব্যবসায়িক ক্ষেত্রেও সক্রিয় ছিলেন। তিনি একটি কফি চেইন ব্যবসা প্রতিষ্ঠা করেছিলেন।

নতুন প্রধানমন্ত্রী হিসেবে সের্গেই কোরেৎস্কির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আসন্ন শীত মোকাবিলার প্রস্তুতি নেওয়া। গত শীতে রাশিয়ার ধারাবাহিক হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

এ ছাড়া রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিও দেশটির জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে রয়েছে।

বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আসন্ন শীতের প্রস্তুতি নেওয়াই নতুন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category