রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

ইরানের সঙ্গে কোনো আলোচনা নয়, নৌ-অবরোধ বহাল: ট্রাম্প

  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৭১ Time View

ইরানের সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের ওপর আরোপ করা নৌ-অবরোধ বহাল ও কার্যকর রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা চলছে না এবং বৈঠকের কোনো সময়সূচিও নির্ধারিত নেই।’

ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধের বিষয়ে তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ পূর্ণাঙ্গভাবে বহাল ও কার্যকর রয়েছে।’

হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্প দাবি করেন, গুরুত্বপূর্ণ এই নৌপথ উন্মুক্ত রয়েছে এবং সেখানে সবকিছু স্বাভাবিকভাবে চলছে।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালীতে থাকা সব মাইন হয় অপসারণ করা হয়েছে, নয়তো নিষ্ক্রিয় করে ধ্বংস করা হয়েছে।

ট্রাম্পের এমন বক্তব্যের মাধ্যমে ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা আপাতত নাকচ করার পাশাপাশি তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত রাখার অবস্থানই স্পষ্ট হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category