রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
Title :
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিজিএমইএ সভাপতি অস্থিরতায় ১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ‘উই হ্যাভ অ্যা প্ল্যান’ মন্তব্য ঘিরে বিসিবি পরিচালকের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্থানীয় নির্বাচনে ভোট কারচুপির কারিগরদের ছাড় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান পদত্যাগের আগে এনভিডিয়া প্রধানকে দায়িত্বে থাকার পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প শেখ হাসিনাকে ফেরানোর সব প্রক্রিয়া শেষ, ভারতের সিদ্ধান্তের অপেক্ষা: আইনমন্ত্রী পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩, আহত ৫ শিশু থেকে বৃদ্ধ—কেউই ডায়াবেটিসের ঝুঁকিমুক্ত নন: বিশ্ব ডায়াবেটিস দিবস আজ যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম, রয়েছে একাধিক বৈঠকের কর্মসূচি

১৯ নভেম্বর চীনে ‘ঐতিহাসিক’ বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

বিশ্বের তিন প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী ১৯ নভেম্বর চীনের শেনঝেন শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) জোটের বার্ষিক সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে উচ্চাভিলাষী পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে পারে। পাশাপাশি উত্তর কোরিয়া ও ইরানের পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প আগেই প্রকাশ্যে জানিয়েছিলেন, পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে তাঁর। সপ্তাহের শুরুতে সাংবাদিকদের তিনি বলেছিলেন, “আমরা পারমাণবিক নিরস্ত্রীকরণসহ আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব।”

শুক্রবার ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে আসন্ন বৈঠককে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, “প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যে, অন্যান্য বিষয়ের পাশাপাশি তিনি বিশ্বে পারমাণবিক অস্ত্র হ্রাসের বিষয়টি নিয়ে আলোচনা করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।”

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের নেতাদের এই বৈঠক দক্ষিণ চীনের শেনঝেন শহরে এপেক সম্মেলনের সময় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অলিভিয়া ওয়েলস। ধারণা করা হচ্ছে, বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর নেতাদের আলোচনায় ইরান প্রসঙ্গ উঠে আসতে পারে। তবে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনার সম্ভাবনা নেই। এ বিষয়ে মস্কো ও বেইজিং এখনো কোনো মন্তব্য করেনি।

মার্কিন বার্তাসংস্থা এপি ও ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বৈঠক শেষে কোনো চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নেই।

শুক্রবারের ব্রিফিংয়ে অলিভিয়া ওয়েলস জানান, ২১টি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে অনুষ্ঠেয় দুই দিনব্যাপী এপেক সম্মেলনে যোগ দিতে বুধবার গভীর রাতে শেনঝেনে পৌঁছাবেন ট্রাম্প। বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তাঁদের চতুর্থ বৈঠক।

অলিভিয়া ওয়েলস বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর চীন সফর শেষ করবেন যুক্তরাষ্ট্র, গণপ্রজাতন্ত্রী চীন এবং রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের নিয়ে আয়োজিত একটি ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে।”

তিনি আরও জানান, সফরের অংশ হিসেবে মঙ্গলবার ফিলিপাইনে আসিয়ানভুক্ত দেশগুলোর জোটের শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন ট্রাম্প।

শুক্রবারের ব্রিফিংয়ে অলিভিয়া ওয়েলস বলেন, “এই সফর মার্কিন জনগণের জন্য ঐতিহাসিক সাফল্য বয়ে আনার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থকে এগিয়ে নেবে”।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কার্যকর পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিটির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। এর ফলে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রভাণ্ডারগুলো উল্লেখযোগ্য কোনো নিয়ন্ত্রণব্যবস্থার আওতায় নেই। চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার মধ্য দিয়ে কার্যত এমন এক অস্ত্র নিয়ন্ত্রণ সহযোগিতার অবসান ঘটেছে, যা একসময় স্নায়ুযুদ্ধের অবসানে ভূমিকা রেখেছিল।

এ পরিস্থিতিতে জাতিসংঘ উভয় দেশকে দ্রুত নতুন একটি কাঠামোর বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছে। তবে ট্রাম্প জানিয়েছেন, পুরোনো চুক্তির পরিবর্তে আরও উন্নত একটি চুক্তি করতে চান তিনি, যাতে চীনকেও অন্তর্ভুক্ত করা হবে। তাঁর দাবি, বেইজিং বর্তমানে নিজেদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category