রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
Title :
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিজিএমইএ সভাপতি অস্থিরতায় ১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ‘উই হ্যাভ অ্যা প্ল্যান’ মন্তব্য ঘিরে বিসিবি পরিচালকের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্থানীয় নির্বাচনে ভোট কারচুপির কারিগরদের ছাড় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান পদত্যাগের আগে এনভিডিয়া প্রধানকে দায়িত্বে থাকার পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প শেখ হাসিনাকে ফেরানোর সব প্রক্রিয়া শেষ, ভারতের সিদ্ধান্তের অপেক্ষা: আইনমন্ত্রী পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩, আহত ৫ শিশু থেকে বৃদ্ধ—কেউই ডায়াবেটিসের ঝুঁকিমুক্ত নন: বিশ্ব ডায়াবেটিস দিবস আজ যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম, রয়েছে একাধিক বৈঠকের কর্মসূচি

পদত্যাগের আগে এনভিডিয়া প্রধানকে দায়িত্বে থাকার পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়ার আগে জেনসেন হুয়াংকে দায়িত্ব ধরে রাখার জন্য লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পদত্যাগের ঠিক এক দিন আগে বন্ধু ট্রাম্পের কাছ থেকে ফোন পেয়েছিলেন হুয়াং। বন্ধুকে এমন একটি সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখতেই ট্রাম্প ফোন করেছিলেন, যে সিদ্ধান্ত থেকে ফিরে আসার সুযোগ নেই।

ফোনালাপ সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

চীনা সরকারের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে থাকা এক নারীর সঙ্গে সম্পর্কসহ একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশের পর বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়েন হুয়াং।

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের সময় ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হুয়াংয়ের পদত্যাগের খবর রাজনীতি ও প্রযুক্তি অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ক্রীড়া ভাষ্যকার স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, বুধবার তিনি হুয়াংকে ফোন করেছিলেন। পরিস্থিতিকে ‘দুঃখজনক’ বলেও উল্লেখ করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘গতকাল তার সঙ্গে কথা বলেছি। সে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে স্ত্রী ও পরিবারকে নিয়ে। আমাকে সে কথাই জানিয়েছে।’

হুয়াংয়ের পদত্যাগের সিদ্ধান্ত সঠিক ছিল কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ওই নারীর সঙ্গে তার সম্পর্কের বিষয়টি নির্ভর করছে তিনি সত্যিই চীনের গুপ্তচর কি না, তার ওপর।

ট্রাম্প বলেন, ‘সবচেয়ে বড় প্রশ্ন হলো, ওই নারী গুপ্তচর ছিলেন কি না। বিষয়টি এখনো নিশ্চিত হয়েছে কি না, তা আমি জানি না। যদি ওই নারী গুপ্তচর হয়ে থাকেন, তাহলে হ্যাঁ।’

হুয়াংয়ের পদত্যাগ এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কের খবর প্রকাশের পর শেয়ারবাজারেও এর প্রভাব পড়েছে। গত পাঁচ দিনে এনভিডিয়ার শেয়ারের দাম ১৩ শতাংশের বেশি কমেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের কারণে এনভিডিয়ার উচ্চক্ষমতাসম্পন্ন চিপের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। এ সময় ট্রাম্পের সঙ্গে হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় ছিল। গত বছরের শেষ দিকে নিজের অবস্থান পরিবর্তন করে চীনে এনভিডিয়ার এইচ২০০ চিপ বিক্রির অনুমতি দেন ট্রাম্প। কোম্পানিটির জন্য এটিকে বড় সাফল্য হিসেবে দেখা হয়েছিল।

তবে চীনা গুপ্তচর সন্দেহে থাকা এক নারীর সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

দুই দলের আইনপ্রণেতারাই হুয়াংয়ের সঙ্গে ওই নারীর সম্পর্কের বিষয়টি তদন্ত করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে চীনের কাছে উন্নত প্রযুক্তির চিপ বিক্রিতে আরও বিধিনিষেধ আরোপের দাবিও উঠেছে। এ ঘটনায় ট্রাম্প আগে থেকে কী জানতেন, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন ডেমোক্র্যাটরা।

এর আগে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, সন্দেহভাজন ওই নারীর সঙ্গে হুয়াংয়ের ঘনিষ্ঠতার বিষয়ে ট্রাম্পকে একাধিকবার অবহিত করা হয়েছিল। তবে তিনি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি এবং চীনে এনভিডিয়ার চিপ বিক্রির অনুমতিও বহাল রেখেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category