রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
Title :
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিজিএমইএ সভাপতি অস্থিরতায় ১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ‘উই হ্যাভ অ্যা প্ল্যান’ মন্তব্য ঘিরে বিসিবি পরিচালকের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্থানীয় নির্বাচনে ভোট কারচুপির কারিগরদের ছাড় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান পদত্যাগের আগে এনভিডিয়া প্রধানকে দায়িত্বে থাকার পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প শেখ হাসিনাকে ফেরানোর সব প্রক্রিয়া শেষ, ভারতের সিদ্ধান্তের অপেক্ষা: আইনমন্ত্রী পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩, আহত ৫ শিশু থেকে বৃদ্ধ—কেউই ডায়াবেটিসের ঝুঁকিমুক্ত নন: বিশ্ব ডায়াবেটিস দিবস আজ যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম, রয়েছে একাধিক বৈঠকের কর্মসূচি

যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম, রয়েছে একাধিক বৈঠকের কর্মসূচি

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্যে পৌঁছেছেন। লন্ডনের বিমানবন্দরে অবতরণের পর দলের স্থানীয় নেতারা তাকে স্বাগত জানান। এ সফরে তার সঙ্গে রয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।

স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লন্ডনে পৌঁছে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন নাহিদ ইসলাম। এ সময় যুক্তরাজ্য এনসিপির নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এর আগে সোমবার (০৯ নভেম্বর) পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক।

তিনি জানান, সফরে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন নাহিদ ইসলাম। এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি ও হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও তার আলোচনা হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা গুরুত্ব পাবে।

সফরের অংশ হিসেবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে বক্তব্য দেবেন এনসিপি আহ্বায়ক। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও বিভিন্ন ঘটনা তুলে ধরার পাশাপাশি ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের সূচিত নতুন অধ্যায় নিয়ে কথা বলবেন।

এ ছাড়া যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন এবং তাদের অভিজ্ঞতা, অবদান ও প্রত্যাশার কথা শোনার বিষয়টিও সফরে বিশেষ গুরুত্ব পাবে। আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category