দণ্ডপ্রাপ্ত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। এখন এ বিষয়ে ভারত সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (১৪ নভেম্বর) আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন না। তার বাবা শেখ মুজিবুর রহমানই এ আইন করে গেছেন।’
তিনি আরও বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানে জেলায় জেলায় সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু হবে।’
এ ছাড়া দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচারে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলেও জানান আইনমন্ত্রী।