শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Title :
প্যারিসে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্যারিস টাইমস দ্বিতীয় আন্তর্জাতিক বইমেলা ২০২৬’ স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু স্কুলে মারামারি করা দুই শিক্ষক সম্পর্কে স্বামী-স্ত্রী, একসঙ্গে বদলির সুপারিশ বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বাকু সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যে বাংলাদেশের ওয়াকআউট ফ্যাসিস্টরা বিএনপিকে ব্যর্থ প্রমাণের ষড়যন্ত্রে লিপ্ত: এমপি এনাম প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ জনের রিমান্ড ডেঙ্গুর প্রকোপে একদিনে ১০ জনের মৃত্যু ইরানের পরমাণু স্থাপনায় হামলায় ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

স্কুলে মারামারি করা দুই শিক্ষক সম্পর্কে স্বামী-স্ত্রী, একসঙ্গে বদলির সুপারিশ

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে মারামারি ও ধস্তাধস্তির ঘটনায় দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। একই সঙ্গে তাঁদের দুজনকে বদলির সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুই শিক্ষকের মারামারির ঘটনা তদন্ত করে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তদন্ত শেষে বুধবার সন্ধ্যায় প্রতিবেদন পাওয়া গেছে। এরপর বৃহস্পতিবার দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। পাশাপাশি তাঁদের বদলির সুপারিশ করে অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগমের মধ্যে মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জানা যায়, তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী। পারিবারিক বিরোধের জেরে তাঁরা মারামারিতে জড়ান। গত মঙ্গলবার বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে ১০ থেকে ১২ দিন আগে বিদ্যালয়ের অফিস কক্ষে আফজাল হোসেন ও আসমা বেগম মারামারিতে জড়ান। ২০০৪ সালে তাঁদের বিয়ে হয়। তাঁদের একটি মেয়ে রয়েছে, যিনি উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।

প্রায় ১৪ বছর ধরে তাঁরা আলাদা থাকেন। তাঁদের মধ্যে আদালতে মামলাও চলমান রয়েছে। দুজনই ২০১১ সালের দিকে আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category