শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
Title :
প্যারিসে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্যারিস টাইমস দ্বিতীয় আন্তর্জাতিক বইমেলা ২০২৬’ স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু স্কুলে মারামারি করা দুই শিক্ষক সম্পর্কে স্বামী-স্ত্রী, একসঙ্গে বদলির সুপারিশ বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বাকু সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যে বাংলাদেশের ওয়াকআউট ফ্যাসিস্টরা বিএনপিকে ব্যর্থ প্রমাণের ষড়যন্ত্রে লিপ্ত: এমপি এনাম প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ জনের রিমান্ড ডেঙ্গুর প্রকোপে একদিনে ১০ জনের মৃত্যু ইরানের পরমাণু স্থাপনায় হামলায় ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

বাকু সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যে বাংলাদেশের ওয়াকআউট

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত সিকা শীর্ষ সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় সম্মেলন কক্ষ ত্যাগ করেছে বাংলাদেশের প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্ট বক্তব্য শুরু করলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল ওয়াকআউট করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাকু থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশের প্রতিনিধিরাও সম্মেলন কক্ষ ত্যাগ করেন। ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বয়কটের অংশ হিসেবে তাঁরা এ পদক্ষেপ নেন।

এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা ও পারস্পরিক আস্থা বৃদ্ধির বিষয়ে আলোচনা করতে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধির পদক্ষেপবিষয়ক সম্মেলনের (সিকা) সপ্তম শীর্ষ সম্মেলন। এতে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category