সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের জনসভা

  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে দলীয় অঙ্গনে প্রস্তুতি বাড়ছে। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন তারেক রহমান। দেশে ফেরার আগে বিজয় দিবস উপলক্ষে লন্ডনে একটি আলোচনা সভা ও জনসভায় অংশ নিতে যাচ্ছেন তিনি। এটিকে তাঁর লন্ডনের শেষ বড় কর্মসূচি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে পূর্ব লন্ডনের সিটি প্যাভিলিয়ন হলে এই আলোচনা সভা ও জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু জানিয়েছেন, দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের এই সম্ভাব্য শেষ জনসভায় অংশ নিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনুষ্ঠান সফল করতে ব্যাপক প্রস্তুতিও নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। সভা পরিচালনার দায়িত্বে থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

উল্লেখ্য, ২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। পরবর্তী সময়ে ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category