রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

ক্ষমতায় গেলে দুর্নীতিকে কঠোরহস্তে দমন করা হবে: তারেক রহমান

  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১২২ Time View

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে বিএনপি কঠোরহস্তে দুর্নীতি দমন করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সরকার গঠন করতে পারলে বিএনপি দুটি প্রতিশ্রুতি অবশ্যই পূরণ করবে। প্রথমটি হলো, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দ্বিতীয়টি হলো কঠোরহস্তে দুর্নীতি দমন করা।

রোববার চট্টগ্রাম পোলো গ্রাউন্ড ময়দানে বিএনপির নির্বাচনী জনসভায় দলের চেয়ারম্যান এসব প্রতিশ্রুতি দেন।

তিনি জানান, অতীতে তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় যারা অপরাধ–অপকর্ম করেছে তাদের ছাড় দেওয়া হয়নি। এমনকি, দলীয় কেউ হলেও ছাড় দেয়নি বিএনপি সরকার।

এ সময় তারেক রহমান উল্লেখ করেন, জনগণের ভোটে বিএনপি আবারও ক্ষমতায় গেলে, ‘কঠোরহস্তে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে।’

এ সময় তারেক রহমান আওয়ামী লীগের ১৯৯৬–২০০১ আমলের দুর্নীতির ঊর্ধ্বগতির কথা তুলে ধরেন এবং জানান, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ক্রমাগত দুর্নীতির সূচক কমেছে। এরপর তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে ‘দুর্নীতির টুটি চেপে ধরা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category