রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

তারেক রহমানের নতুন কর্মসূচি ঘোষণা

  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ২২৯ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ১১-১৪ জানুয়ারির কর্মসূচি প্রকাশ করা হয়েছে। এ সময়ের মধ্যে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট সফর করবেন তিনি। বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সূচিতে জানানো হয়েছে, আগামী ১১ জানুয়ারি সকাল ৯-১০টার মধ্যে ঢাকা ছাড়বেন তিনি। এদিন টাঙ্গাইল-সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় রাত্রিযাপন করবেন তারেক রহমান।

পরেরদিন বগুড়া থেকে রংপুর-দিনাজপুর হয়ে ঠাকুরগাঁও সফর করবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে রাত্রিযাপন শেষে পরেরদিন পঞ্চগড়, নীলফামারী এবং লালমনিরহাট ভ্রমণ করবেন তিনি।

রংপুরে রাত্রিযাপন শেষে ১৪ জানুয়ারি বগুড়া (গাবতলী) সফর করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান।

এ সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ ও মরহুমা তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান।

এছাড়া এই সফরে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এদিকে, তারেক রহমানের এ সফরকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category