সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দের সাক্ষাৎ

  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক নেতৃবৃন্দ। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিসিআইয়ের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএ’র সভাপতি মতিন চৌধুরী, এমসিসিআইয়ের সভাপতি কামরান টি. রহমান, বিএসএম’র সভাপতি মইনুল ইসলাম স্বপন এবং বিএবি’র সভাপতি আব্দুল হাই সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন, আইসিসি বাংলাদেশ সিইও ও ট্রান্সকম গ্রুপের নির্বাহী সদস্য সিমিন রহমান, উত্তরা মটরস কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান মতিউর রহমান, সিকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক, বিকেএমইএ’র সাবেক সভাপতি ফজলুল হক, বিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ.কে. আজাদ।

ব্যবসায়িক প্রতিনিধিদের মধ্যে আরও ছিলেন পারটেক্স গ্রুপের আজিজুল কায়সার টিটু, স্টিল মিল মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমএ’র সভাপতি শওকত আজিজ রাসেল, ডিসিসিআইয়ের সভাপতি তাসকিন আহমেদ, বিজিএপিএমইএ’র সভাপতি মো. শাহরিয়ার এবং বিএপিআইয়ের সভাপতি আব্দুল মুক্তাদির।

শীর্ষ এই প্রতিনিধি দলে আরও অংশ নেন স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, বিএসআরএম’র চেয়ারম্যান আলীহুসাইন আকবর আলী, বিজিএমইএ’র সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলি শামীম এহসান, এমসিসিআইয়ের সাবেক সভাপতি নাহিদ কবির, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি হোসেন খালেদ এবং ইউসিবিএল’র চেয়ারম্যান শরীফ জহির।

বিএনপি নেতাদের মধ্যে এ সময় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাক্ষাৎকালে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ ও শিল্প খাতের চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category