রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান, কড়া নিরাপত্তা

  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন। সে কারণে কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে কার্যালয়ের মূল ফটক বন্ধ করে রাখা হয়।

জানা গেছে, সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করছেন। কার্যালয়ের সামনে র‍্যাবের একটি ডগ স্কোয়াড টিম অপেক্ষমান রয়েছে। কিছুক্ষণের মধ্যে সুইপিং কার্যক্রম শুরু হবে।

বর্তমানে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী রয়েছেন।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, আশা করি দুপুরের পর তারেক রহমান নয়াপল্টনে যাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category