রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ

  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৯ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর পক্ষে এই ফরম সংগ্রহ করা হয়।

তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্রটি সংগ্রহ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। একই দিন তারেক রহমানের জন্য বগুড়া-৬ আসন থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবারের নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসনগুলো হলো- বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩। ইতোমধ্যেই এসব আসন থেকে তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এদিকে, ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রাথমিক পরিকল্পনা ছিল বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের। তবে বিএনপির শীর্ষ নেতৃত্বের অনুরোধে সম্মান জানিয়ে তিনি এই আসনটি ছেড়ে দিয়েছেন। পার্থ এখন তাঁর পৈতৃক আসন ভোলা-১ থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, ২০০৮ সালে তিনি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তাঁর বাবা প্রয়াত নাজিউর রহমান মঞ্জুরও এই আসনের প্রতিনিধিত্ব করেছেন।

তারেক রহমানের ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে আসার খবরে গুলশান-বনানী এলাকার নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category