সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

দিনভর কর্মসূচি শেষে গুলশানের বাসায় ফিরেছেন তারেক রহমান

  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ Time View

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরার পর ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি সম্পন্ন করে দুপুর ২টা ২৫ মিনিটে তিনি গুলশানের বাসভবনে ফিরেছেন।

এদিন সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে বের হন তারেক রহমান। বেলা ১১টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। এ সময় তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

কবর জিয়ারত শেষে তারেক রহমান সরাসরি আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে যান। দুপুর ১টা ১০ মিনিটে তিনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যানসহ প্রয়োজনীয় সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

নির্বাচন কমিশন থেকে বের হয়ে তিনি বনানী কবরস্থানে যান। সেখানে তাঁর ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর কবরের পাশে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এরপর তিনি পাশের বনানী সামরিক কবরস্থানে তাঁর শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত ও দোয়া করেন।

এসব কর্মসূচিতে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, প্রো-ভিসি মামুন আহমেদসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

দিনভর এসব গুরুত্বপূর্ণ কাজ শেষে দুপুর ২টা ২৫ মিনিটে তাঁর গাড়িবহর গুলশানের ১৯ নম্বর রোডের ১৯৬ নম্বর বাসভবনে (ফিরোজার পাশে) প্রবেশ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category