বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Title :
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ৬৪৫ কোটি টাকায় ৪ কোটি লিটার তেল কিনবে সরকার লেবানন থেকে সেনা সরাবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাত সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ খামেনির শেষ বিদায়ে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ইরান জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি তিনি জুলাই শহীদের মা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন: আইনমন্ত্রীকে স্পিকার

বিপিএলে অন্য দলকে গোনার টাইম নাই: সিলেট টাইটান্সের উপদেষ্টা

  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৩৩ Time View

চলমান বিপিএলে আজ মঙ্গলবার প্রথম এলিমেনিটরে লড়ছে রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স। এদিন ম্যাচ চলকালে গণমাধ্যমের মুখোমুখি হন সিলেট টাইটান্স ফ্র্যাঞ্চাইজির উপদেষ্টা ফাহিম আল চৌধুরী।

ইতিপূর্বে বিপিএলকে গোনার ‘টাইম নেই’ বলে বিতর্কের জন্ম দেওয়া ফাহিম এবার বলেছেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অন্যান্য কোনো ধরনের দলকে গোনার টাইম নেই। আমরা সিলেটি, আমরা একলাই একশ। সিলেটের মানুষের দোয়া, শাহজালালের মাটির মানুষ আমরা, আমরা অনেক আবেগী মানুষ। আমরা সবাই ঐক্যবদ্ধ। এবার কাপ নিয়ে আমরা সিলেটেই যাব। ২৩ তারিখে আপনাদের দাওয়াত।

সিলেট ফাইনালে উঠলে সমর্থকদের ফ্লাইটে করে মিরপুর স্টেডিয়ামে আনা হবে বলে ঘোষণা দিয়েছিলেন ফাহিম, আমরা ইতোমধ্যে ইউএস বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ারের সাথে কথা বলছি। যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ ফ্লাইট বুকিং করব। বাস সার্ভিসেও সিলেটবাসীকে নিব।

এর আগে বিপিএলের সমালোচনা করা ফাহিম আল চৌধুরী গণমাধ্যমকে বলেন, বিপিএল ভালোই… সব কিছু ঠিকাছে। ঠিকাছে আরকি! ওদেরকে খুশি করলাম আরকি। কিচ্ছু ঠিক নাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category