মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
Title :
টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, নেপালে পালানোর সময় গ্রেপ্তার ৩ মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম নির্মাণ করছে ভিয়েতনাম সিটি নির্বাচনে অংশ নেব, প্রতিটি ওয়ার্ডে কাজ শুরু করব: ইশরাক ‘কারাগার এড়াতে ট্রাম্পকে যুদ্ধের পথে ঠেলছেন নেতানিয়াহু’ নিজের সন্তানের ভবিষ্যতের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী ফজরের পর ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতার কাজ এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় জাপান

বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম নির্মাণ করছে ভিয়েতনাম

  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান শক্তিশালী করতে বিশাল এক প্রকল্প হাতে নিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। দেশটি নির্মাণ করতে যাচ্ছে অত্যাধুনিক একটি স্টেডিয়াম, যা দর্শক ধারণক্ষমতায় ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকেও ছাড়িয়ে যাবে।

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে নির্মাণ করা হচ্ছে বিশাল আকৃতির ‘ভিনফাস্ট ট্রং ডং স্টেডিয়াম’। দেশটির ভিনগ্রুপের নেতৃত্বে ৩৫ বিলিয়ন ডলারের ‘অলিম্পিক স্পোর্টস সিটি’ প্রকল্পের অংশ হিসেবে তৈরি হচ্ছে এই স্টেডিয়াম। ২০২৫ সালের ১৯ ডিসেম্বর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রাথমিক লক্ষ্যমাত্রার এক বছর আগেই, ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

আধুনিক স্থাপত্যের সঙ্গে প্রাচীন ঐতিহ্যের সমন্বয়ে স্টেডিয়ামটির নকশা করা হয়েছে। প্রাচীন ভিয়েতনামের ঐতিহ্যবাহী ‘ডং সন’ ব্রোঞ্জের ঢোলের আদলে তৈরি হচ্ছে এর মূল কাঠামো। বিশাল বিনিয়োগে নির্মিত এই স্থাপনায় যুক্ত করা হচ্ছে বিশ্বমানের প্রযুক্তি। এর অন্যতম আকর্ষণ হবে বিশ্বের সবচেয়ে বড় স্বয়ংক্রিয়ভাবে খোলা ও বন্ধ করা যায় এমন ছাদ। ফলে আন্তর্জাতিক ফুটবল ও অলিম্পিক আয়োজনের পাশাপাশি বিশ্বখ্যাত তারকাদের কনসার্ট এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা সম্ভব হবে।

বর্তমানে ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ভেন্যু, যার দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার। অন্যদিকে, নির্মাণাধীন ভিয়েতনামের ট্রং ডং স্টেডিয়ামের পরিকল্পিত ধারণক্ষমতা ১ লাখ ৩৫ হাজার। অর্থাৎ, এটি ভারতের স্টেডিয়ামটির তুলনায় ৩ হাজার বেশি দর্শক ধারণ করতে পারবে।

তবে ভিয়েতনামের ঘরোয়া ফুটবল ম্যাচে গড়ে ৬ হাজারেরও কম দর্শক উপস্থিত হওয়ার প্রেক্ষাপটে এত বড় স্টেডিয়াম বাণিজ্যিকভাবে কতটা টেকসই হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ক্রীড়া ও অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশ।

অন্যদিকে, উদ্যোক্তা প্রতিষ্ঠান ভিনগ্রুপের প্রত্যাশা, আন্তর্জাতিক কনসার্ট, বড় পরিসরের বিভিন্ন আয়োজন এবং দীর্ঘমেয়াদি নগর উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে স্টেডিয়ামটি বাণিজ্যিকভাবে সফল ও লাভজনক হয়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category