শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
Title :
চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসলে নেমে ৩ নারীর মৃত্যু

বিসিবিতে কোন ‘বাপের দোয়া-মায়ের দোয়া’ কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৬৪ Time View
mibtelevision

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বর্তমানে যে আহ্বায়ক কমিটি কাজ করছে, সেটি খেলোয়াড় তামিম ইকবালের নেতৃত্বে গঠিত। তিনি স্পষ্ট করে বলেছেন, এখানে কোনোভাবে ‘বাপের দোয়া-মায়ের দোয়া’ কমিটি করা হয়নি।

বুধবার জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এর একটি প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, “বিসিবি এবং দেশের ক্লাবগুলোতে আগের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টারা প্রভাব বিস্তার করতেন। বর্তমান গণতান্ত্রিক সরকার পরিস্থিতি তদন্ত করে বোর্ড ভেঙে দিয়েছে। এরপর তামিম ইকবালের নেতৃত্বে আহ্বায়ক কমিটি করা হয়েছে।”

এর আগে সংসদে হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছিলেন, “বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ হয়ে গেছে।” এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি উড়িয়ে দিয়ে বলেছেন, বোর্ডের কার্যক্রম এখন সম্পূর্ণ স্বচ্ছ এবং নিয়ম অনুসারে পরিচালিত হচ্ছে।

একই দিনে জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল, ২০২৬ পাস হয়। বিলের মাধ্যমে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করার আইনগত ভিত্তি আরও নিশ্চিত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বিলটি সংসদে উত্থাপন করেন।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান আপত্তি জানিয়ে বলেন, বিলটি পড়ার জন্য সময় কম পেয়েছেন এবং আইনটি স্পর্শকাতর। এ বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জবাবে জানান, বিলের এই পর্যায়ে আর আপত্তি গ্রহণযোগ্য নয়।

অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির সব কার্যক্রম বন্ধ রাখার বিধান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category