বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৯৩ Time View

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) তিনি পদত্যাগ করেন। এতে করে গত এক দশকে যুক্তরাজ্য সপ্তম প্রধানমন্ত্রীর নেতৃত্বের দিকে যাচ্ছে। খবর দ্য ডনের।

পদত্যাগের পর ১০ ডাউনিং স্ট্রিটের সামনে সাংবাদিকদের স্টারমার জানান, তিনি দলের সিদ্ধান্তকে ‘সৌজন্যের সঙ্গে’ মেনে নেবেন এবং তার উত্তরসূরিকে পূর্ণ সমর্থন দেবেন।

মাত্র দুই বছরের কম সময় আগে বিপুল ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন স্টারমার। তবে সাম্প্রতিক রাজনৈতিক চাপ ও অভ্যন্তরীণ সংকটের কারণে তাঁর অবস্থান দুর্বল হয়ে পড়ে।

সূত্র জানায়, নেতৃত্ব নিয়ে টানাপোড়েন ও দলে পরিবর্তনের দাবি জোরালো হওয়ার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

অন্যদিকে, লেবার পার্টির সম্ভাব্য নতুন নেতা হিসেবে অ্যান্ডি বার্নহামের নাম সামনে এসেছে। সম্প্রতি উপনির্বাচনে জয়ী হয়ে তিনি আবারও ওয়েস্টমিনস্টারে ফিরেছেন, যা দলের ভেতরে নতুন নেতৃত্বের আশা জাগিয়েছে।

বিশ্লেষকদের মতে, নেতৃত্ব পরিবর্তন হলে অর্থনীতি, ঋণনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। উচ্চ ঋণ, মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক চাপের মধ্যে নতুন নেতৃত্বকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category