মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Title :
নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ শুরু বগুড়ায় জঙ্গলে পড়ে ছিল নবজাতক, উদ্ধার করলেন স্থানীয়রা গাজী নজরুলের ৪ দিন ও তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা থেকে পড়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু মাদারীপুরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, আহত ৪ অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী মারিবে ইয়েমেনি সেনা-হুথি সংঘর্ষ, ২৪ ঘণ্টায় নিহত ৮০-এর বেশি আফগানিস্তানে পাকিস্তানের রাতভর বিমান হামলা, নিহত ৩ ন্যাটোর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে চলেছে রাশিয়া, ইউরোপীয় গোয়েন্দাদের সতর্কবার্তা

সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা থেকে পড়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু

  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে নৌকা থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে সজীব (২৫) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামের মজিদের ছেলে সজীব নৌকাযোগে বাঘাবাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বড়াল নদীতে তিনি দুর্ঘটনাবশত নৌকা থেকে পড়ে যান। এ সময় নদীর তীব্র স্রোতে তিনি তলিয়ে যান।

ঘটনার পরপরই স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে প্রাথমিক অনুসন্ধানে সন্ধান না পাওয়ায় পরবর্তীতে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলকে খবর দেওয়া হয়। বেলা ১১টার দিকে ডুবুরি দল নদীতে নেমে আধা ঘণ্টার চেষ্টায় নদীর তলদেশ থেকে সজীবের লাশ উদ্ধার করে।

উদ্ধার অভিযানের সময় নদীর তীরে শত শত উৎসুক জনতা ভিড় জমান। লাশ উদ্ধারের পর নিহতের স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

উপজেলা ফায়ার সার্ভিসের পরিদর্শক পারভেজ আহমেদ জানান, খবর পেয়ে প্রাথমিক তল্লাশি চালিয়ে সন্ধান না মেলায় রাজশাহী ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দলকে আনা হয়। তারা নদী থেকে নিহতের লাশ উদ্ধার করতে সক্ষম হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category