সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা

  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০২ Time View

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা। শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত কেন্দ্রীয় সদস্য সম্মেলনে নবনির্বাচিত সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম তার নাম ঘোষণা করেন।

সংগঠনের সংবিধান অনুযায়ী সভাপতির মনোনয়নের ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পান তিনি।

সিবগাতুল্লাহ সিবগা ২০২৫ সেশনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন। এর আগে তিনি কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেন।

বিশেষ করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে সাহসী ও অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে তিনি সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক মহলে ব্যাপকভাবে আলোচনায় আসেন।

এর আগে শুক্রবার সকালে অনুষ্ঠিত অধিবেশনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৬ সেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন বিদায়ী সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। নবনির্বাচিত সভাপতি সাদ্দাম খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।

রাজধানীর আগারগাঁওয়ে দিনব্যাপী অনুষ্ঠিত এই সদস্য সম্মেলনে সারা দেশ থেকে প্রায় পৌনে ছয় হাজার সদস্য অংশগ্রহণ করেন। নতুন এই নেতৃত্বের ঘোষণার মধ্য দিয়ে সংগঠনের আগামী বছরের সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category