রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

বিএনপি কারো বিরুদ্ধে প্রতিহিংসা করে না: শামা ওবায়েদ

  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১১০ Time View

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি কারো বিরুদ্ধে প্রতিহিংসা করে না। আমি দেখিনি আমার জন্মের পরে আমার বাবা বিরোধী দল ও মতকে জেলে ভরেছেন কিংবা প্রতিহিংসা, অত্যাচার ও অনাচার করেছেন। এইগুলো তিনি কোনোদিন করেননি।

শনিবার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমার মৃত্যু পর্যন্ত আপনাদের পাশে আছি ও থাকব। আমার আব্বার মৃত্যুর পরে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি না পেরেছি আল্লাহ জানেন। কারো উপকার করতে পেরেছি, কারো পারিনি। কিন্তু আমি এতটুকু বলতে পারি, আমি কারো ক্ষতি করিনি। আমার কাছে সবাই নিরাপদ। সব ধর্ম নিরাপদ, সকল দল নিরাপদ, সকল মত নিরাপদ।”

শামা ওবায়েদ আরও বলেন, আলেম ওলামারা প্রত্যেকেই বিএনপির কাছে নিরাপদ, ধানের শীষের কাছে নিরাপদ। কারণ তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন সরকার গঠন করবে তখন প্রত্যেকটা মসজিদের ইমাম এবং মাদ্রাসায় যারা দায়িত্বে আছেন তারা সরকার থেকে নির্দিষ্ট ভাতা পাবেন, যেটা অন্য কোনো সরকারের সময় ছিল না।

তিনি বলেন, “আমি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না। আমি যদি জীবিত থাকি নগরকান্দা ও সালথায় ইনশাআল্লাহ সকল ধর্মের মানুষ সুরক্ষিত থাকবে এবং সকল প্রকার সুযোগ-সুবিধা পাবে। এটাই তো গণতন্ত্রের নীতি, এটাই তো বিএনপির আদর্শ।”

তিনি আরও বলেন, সালথার মাটিতে দুর্নীতি, মাদক, ধান্দাবাজি, চাঁদাবাজি ও টেন্ডারবাজিকে না বলতে হবে। আমার বাপের নাম আমি খারাপ হতে দেব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ও ধানের শীষের নাম আমি খারাপ হতে দেব না। দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও মানবিক সালথা উপজেলা গড়তে হলে ১২ তারিখে ধানের শীষে ভোট দিতে হবে।

আটঘর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রবিউল মাতুব্বরের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নাসির মাতুব্বর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন চৌধুরীর যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, প্রবীণ বিএনপি নেতা শাহিদুজ্জামান, বিএনপি নেতা মুরাদ মাতুব্বর, আব্দুর রব, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শহিদ, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, তৈয়বুর রহমান, মিরান হুসাইন, মাহফুজ খান এবং শাফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category