শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

সোমবার থেকে সব ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার বন্ধ

  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৫০ Time View

পবিত্র রমজানকে সামনে রেখে রাজধানীসহ দেশের যানজট কমানো এবং চলমান বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে সরকার সোমবার থেকে সব ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টারের শ্রেণিক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

এ সিদ্ধান্ত ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর প্রতিনিধিদের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল পক্ষের সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়, যানজট কমানো এবং শিক্ষার্থীদের জনভোগান্তি হ্রাস করতে আগামী সোমবার থেকে বিদ্যালয়গুলোতে শ্রেণিক্রম বন্ধ থাকবে।

তবে বিদেশি কারিকুলামে পরিচালিত স্কুলগুলোর পূর্বনির্ধারিত আবাসিক পরীক্ষা নিজস্ব সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হতে পারবে। বাংলা ও ইংলিশ মিডিয়ামে পরিচালিত দেশের সব কোচিং সেন্টারের কার্যক্রমও এই সময়ের মধ্যে সম্পূর্ণ স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুলিপি পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category