শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Title :
চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসলে নেমে ৩ নারীর মৃত্যু

সারজিস আলম বিএনপি ‘জুলাই সনদ’ ভঙ্গের মাধ্যমে সংসদ শুরু করেছে

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৮২ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন যে, বিএনপি ‘জুলাই সনদ’ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ কার্যক্রম শুরু করেছে।

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, জুলাই সনদ অনুযায়ী সংসদে স্পিকার সরকারি দল থেকে এবং ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপি সমর্থিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার করার মাধ্যমে সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি, যা দেশের মানুষের জন্য কোনো ভালো বার্তা নয়।

তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, ফ্যাসিবাদী সরকারের রাষ্ট্রপতির মাধ্যমে স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ আমাদের মর্মাহত করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় পরিস্থিতির কারণে কিছু সীমাবদ্ধতা থাকলেও, এখন নতুন সরকার আবার সেই পুরনো স্বৈরাচারের ‘লেজ’ ধরে তাদের কার্যক্রম শুরু করেছে।

এর আগে, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের আয়োজনে চতুর্থ থেকে দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ, বাইসাইকেল, ক্রেস্ট ও সনদ বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, জেলা ছাত্রশিবিরের সভাপতি ও কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাশেদ ইসলামসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category