শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

সার্ককে গতিশীল করতে চায় নতুন সরকার: সার্ক মহাসচিব

  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৪ Time View

বাংলাদেশের নবনির্বাচিত সরকার দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আরও সক্রিয় ও গতিশীল করতে আগ্রহী বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব মো. গোলাম সারওয়ার।

মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

মহাসচিব বলেন, সার্কের বর্তমান পরিস্থিতি এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। কেবল সার্ক সম্মেলন আয়োজন নয়, বরং সংস্থাটির সামগ্রিক কার্যক্রম পরিচালনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়েছে। বাংলাদেশের বর্তমান সরকার সার্ক নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছে বলে তিনি জানান।

এদিকে একই দিন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

নতুন সরকারের এই কূটনৈতিক তৎপরতাকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের প্রভাব বৃদ্ধির সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সার্কের কার্যকারিতা ফেরাতে বাংলাদেশ নেতৃত্ব দেবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category